ঢাকা ১১:৩৬ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ববির গোপন জুম সভা নিয়ে দুই বছর পরও নেই দৃশ্যমান বিচার

নিজস্ব প্রতিবেদক, বরিশাল বিশ্ববিদ্যালয়
  • সর্বশেষ আপডেট ০২:১৬:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬
  • / 250

ববির গোপন জুম সভা নিয়ে দুই বছর পরও নেই দৃশ্যমান বিচার

জুলাই গণ-আন্দোলনের উত্তাল সময়ে ২০২৪ সালের ৪ আগস্ট বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) একদল শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীর অংশগ্রহণে অনুষ্ঠিত একটি গোপন জুম সভার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল। সেই ঘটনার দুই বছর পেরিয়ে গেলেও সভায় অংশ নেওয়া সংশ্লিষ্টদের বিরুদ্ধে দৃশ্যমান কোনো প্রশাসনিক বা আইনগত ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ উঠেছে। ফলে বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয় অঙ্গনে আবারও জবাবদিহির প্রশ্ন সামনে এসেছে।

ভাইরাল হওয়া প্রায় দেড় ঘণ্টার ওই ভিডিওতে দেখা যায়, তৎকালীন উপাচার্য অধ্যাপক ড. বদরুজ্জামান ভূঁইয়ার নেতৃত্বে আয়োজিত সভায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের একটি অংশ অংশগ্রহণ করেন। আলোচনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘোষিত এক দফা দাবির বিরোধিতা এবং সে সময়ের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের পক্ষে অবস্থান নেওয়ার বিষয়ে বিভিন্ন বক্তা মতামত দেন।

ভিডিও অনুযায়ী, সভার শুরুতে তৎকালীন রেজিস্ট্রার মো. মনিরুল ইসলাম জানান, শিক্ষক সমিতির সভাপতি ড. আবদুল বাতেন চৌধুরী সভা আয়োজনের উদ্দেশ্য ব্যাখ্যা করবেন এবং পরে তাঁর নির্দেশনা অনুযায়ী সবাই বক্তব্য দেবেন।

পরে ড. আবদুল বাতেন চৌধুরী বলেন, দেশ একটি সংকটময় সময় অতিক্রম করছে এবং এ পরিস্থিতিতে সবার দায়িত্ব রয়েছে। তিনি আন্দোলনকারীদের এক দফা দাবির যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলেন এবং তা প্রত্যাখ্যানের আহ্বান জানান। একই সঙ্গে তিনি উল্লেখ করেন, বরিশাল বিশ্ববিদ্যালয় শেখ হাসিনার হাতেই উদ্বোধন হয়েছিল এবং বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী আওয়ামী লীগ সরকারের সময় নিয়োগপ্রাপ্ত। তাঁর বক্তব্যে সরকারের পক্ষে অবস্থান নেওয়ার আহ্বানও উঠে আসে।

ভিডিওতে দেখা যায়, ইংরেজি বিভাগের অধ্যাপক ড. মো. মুহসিন উদ্দীন ছাড়া উপস্থিত অধিকাংশ বক্তাই শিক্ষক সমিতির সভাপতির বক্তব্যের প্রতি সমর্থন জানান।

তৎকালীন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ও সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক দিল আফরোজ খানম বক্তব্য দিতে গিয়ে আবেগাপ্লুত হয়ে বলেন, তাঁর বিশ্বাস সে সময় শেখ হাসিনার কোনো বিকল্প ছিল না।

অন্যদিকে, মার্কেটিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আব্দুল কাইয়ুম আন্দোলনরত শিক্ষার্থীদের বিরুদ্ধে কঠোর অবস্থানের পক্ষে মত দেন। তিনি বলেন, আন্দোলনে অংশগ্রহণকারীরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হলেও তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

ভাইরাল হওয়া ভিডিওতে তৎকালীন উপাচার্য, রেজিস্ট্রার, শিক্ষক সমিতির সভাপতি, বিভিন্ন বিভাগের শিক্ষক এবং কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি স্পষ্টভাবে দেখা যায়।

ঘটনার পর ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়লেও এক বছর পরও সংশ্লিষ্টদের বিরুদ্ধে কোনো দৃশ্যমান প্রশাসনিক বা আইনগত ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ রয়েছে। এ কারণে বিশ্ববিদ্যালয়-সংশ্লিষ্ট বিভিন্ন মহলে বিষয়টি নিয়ে এখনো আলোচনা চলছে এবং ঘটনার নিরপেক্ষ তদন্ত ও জবাবদিহির দাবি জানানো হচ্ছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

ববির গোপন জুম সভা নিয়ে দুই বছর পরও নেই দৃশ্যমান বিচার

সর্বশেষ আপডেট ০২:১৬:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬