ঢাকা ১২:৫১ পূর্বাহ্ন, সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ববির এক বিভাগ থেকে ৪০ জন আইনজীবী হিসেবে তালিকাভুক্ত

নিজস্ব প্রতিবেদক, ববি (বরিশাল)
  • সর্বশেষ আপডেট ০৮:৫৫:২৮ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬
  • / 178

বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি)।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) আইন বিভাগের একটি ব্যাচ থেকে ৪০ জন শিক্ষার্থী বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী হিসেবে তালিকাভুক্তির মৌখিক (ভাইভা) পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। বিশ্ববিদ্যালয়ের ৭ম ব্যাচ ও আইন বিভাগের ৫ম ব্যাচের মোট ৬৩ জন শিক্ষার্থীর মধ্যে এ সাফল্য অর্জন করেন ৪০ জন।

রোববার (১৫ মার্চ) বাংলাদেশ বার কাউন্সিলের ওয়েবসাইটে এ ফলাফল প্রকাশ করা হয়। এবারের ভাইভা পরীক্ষায় সারা দেশ থেকে মোট ৮ হাজার ৫৯৯ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন।

সর্বশেষ তথ্যানুযায়ী, বরিশাল বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছয়টি ব্যাচ থেকে এ পর্যন্ত মোট ৯৯ জন শিক্ষার্থী আইনজীবী হিসেবে তালিকাভুক্তির ভাইভা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। এ অর্জনকে শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয়ের জন্য একটি গর্বজনক মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।

আইন বিভাগের ৫ম ব্যাচ থেকে উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে রয়েছেন আনিকা শর্মিলা, আনিসুর রহমান, আমিনা ইয়াসমিন, আয়শা বিনতে কবির কলি, বৃষ্টি বণিক, গালিভার মন্ডল, গোলাম আহাদ খান, হালিমা তুস সাদিয়া, ইরিন সুলতানা সেতু, জান্নাতুল আয়েশা, জয়ন্ত কুমার ঘোষ, মারিয়া মাদানিয়া, মো. আব্দুল্লাহ আল মাহমুদ, মো. ফেরদৌস খান, মো. ইসমাইল খান, মো. জাহিদুল ইসলাম, মো. লিটন বিশ্বাস, মো. মোহাসিন হোসেন, মো. মুহিদুল ইসলাম, মো. নিশাদ রহমান, মো. রকিবুল হাসান, মো. শাকিউর রহমান, মো. সজীব হোসেন, মো. তারেক হাওলাদার, মো. তরিকুল ইসলাম, নাফিস জারিফ, নূর-এ-নিশাত, নুসরাত জাহান জুঁই, নুসরাত জাহান শাম্মী, অমিতা, রিফাত সারোয়ার খান, সাবরিনা ইসলাম মিম, শাহাদাত হোসেন, সামিয়া সুলতানা, সৈকত ঢালী, সাজিদুল মুয়ীদ, সীমা, শেখ নাজমুল হোসেন, শুভ সাহা ও সুমিয়া আক্তার।

এছাড়া এর আগে ১৭তম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সারা দেশের মধ্যে প্রথম স্থান অর্জন করেন একই বিভাগের শিক্ষার্থী হালিমাতুস সাদিয়া, যিনি এই ব্যাচেরই শিক্ষার্থী। এ সাফল্য বিভাগের সামগ্রিক মান ও শিক্ষার গুণগত উৎকর্ষতার প্রতিফলন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

ববির এক বিভাগ থেকে ৪০ জন আইনজীবী হিসেবে তালিকাভুক্ত

সর্বশেষ আপডেট ০৮:৫৫:২৮ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬