ঢাকা ০২:০৩ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ববিতে ৫ ঘণ্টা বন্দি রেখে নবীন শিক্ষার্থীদের র‍্যাগিং!

নিজস্ব প্রতিবেদক, ববি (বরিশাল)
  • সর্বশেষ আপডেট ০৪:২৮:২৬ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬
  • / 172

বরিশাল বিশ্ববিদ্যালয়। ফাইল ছবি

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) আইন বিভাগে নবীন শিক্ষার্থীদের (১৫তম ব্যাচ) র‍্যাগিংয়ের অভিযোগ ঘিরে শুরু হয়েছে তীব্র বিতর্ক। অভিযোগ, ওরিয়েন্টেশন শেষে ক্যাম্পাসের বাইরে একটি নির্মাণাধীন ভবনে নিয়ে প্রায় পাঁচ ঘণ্টা আটকে রেখে মানসিক নির্যাতন, হুমকি ও নানা বিধিনিষেধ দেওয়া হয়েছে নবীনদের। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন তদন্ত শুরু করেছে।

ভুক্তভোগীদের অভিযোগ, ওরিয়েন্টেশন অনুষ্ঠানে সিনিয়ররা আন্তরিক আচরণ করলেও অনুষ্ঠান শেষে বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর গেটের বাইরে একটি পাঁচতলা নির্মাণাধীন ভবনে নিয়ে যাওয়া হয় তাদের। সেখানে দীর্ঘ সময় ধরে ইন্ট্রোডাকশন, ধমক, ভয়ভীতি এবং নানা ধরনের মানসিক চাপ দেওয়া হয়।

এক নবীন শিক্ষার্থী বলেন, “আমাদের প্রায় পাঁচ ঘণ্টা মানসিকভাবে ট্রমার মধ্যে রাখা হয়। একজন ছাত্রী অসুস্থ হয়ে পড়ে, কয়েকজন কান্না শুরু করে। মোবাইল ফোন নিয়ে নেওয়া হয়েছিল এবং ভবনের ভেতরে আটকে রাখা হয়েছিল।”

আরেক শিক্ষার্থীর ভাষ্য, ইন্ট্রোডাকশন দিতে গিয়ে এক ছাত্রী এতটাই নার্ভাস হয়ে পড়েন যে তিনি অজ্ঞান হয়ে যান। এরপরও কার্যক্রম থামানো হয়নি। অভিযোগ রয়েছে, ছাত্রীদের সঙ্গেও কঠোর ভাষায় কথা বলা হয় এবং নবীনদের বিভিন্ন নিষেধাজ্ঞা দেওয়া হয়। এমনকি বাসে ওঠা নিয়েও নির্দেশনা দেওয়া হয়েছে বলে দাবি তাদের।

নাম প্রকাশে অনিচ্ছুক আরেক শিক্ষার্থী জানান, ওরিয়েন্টেশন শেষে ক্যাম্পাস ঘুরিয়ে দেখানোর কথা বলে ভোলা রোডের একটি ভবনে নেওয়া হয় প্রায় ৬৫ থেকে ৭০ জনকে। ছোট একটি কক্ষে গাদাগাদি করে দাঁড় করিয়ে রাখা হয় এবং একে একে সবাইকে জিজ্ঞাসাবাদ ও হুমকি দেওয়া হয়।

তবে অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছেন অভিযুক্ত শিক্ষার্থীরা। আইন বিভাগের শিক্ষার্থী তৌফিক ওমর অপু বলেন, “আমরা শিক্ষকদের অনুমতি নিয়ে ক্লাসে মাত্র ৩০ থেকে ৪৫ মিনিট কথা বলেছি এবং খাবার বিতরণ করেছি। ক্যাম্পাসের বাইরে নিয়ে যাওয়ার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা।”

আরেক অভিযুক্ত জয়ও দাবি করেন, নবীনদের কোথাও নিয়ে যাওয়া হয়নি। পুরো অনুষ্ঠান বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মধ্যেই শেষ হয়েছে এবং অভিযোগটি ভিত্তিহীন।

এদিকে আইন বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক সরদার কায়সার আহমেদ জানিয়েছেন, বিষয়টি নিয়ে মৌখিক অভিযোগ পাওয়া গেছে এবং তদন্ত শুরু হয়েছে। তিনি বলেন, “র‍্যাগিংয়ের বিষয়ে আইন বিভাগের অবস্থান জিরো টলারেন্স। অভিযোগের সত্যতা পাওয়া গেলে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ড. গাজী সাখাওয়াত হোসেন বলেন, ভুক্তভোগীদের বক্তব্য ও প্রাপ্ত আলামতের ভিত্তিতে দুই থেকে এক কর্মদিবসের মধ্যে দৃশ্যমান পদক্ষেপ নেওয়া হবে। তিনি জানান, বরিশাল বিশ্ববিদ্যালয়কে র‍্যাগিংমুক্ত ক্যাম্পাস হিসেবে গড়ে তুলতে প্রশাসন গুরুত্বের সঙ্গে কাজ করছে এবং র‍্যাগিংয়ের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের অবস্থান ‘জিরো টলারেন্স’।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

ববিতে ৫ ঘণ্টা বন্দি রেখে নবীন শিক্ষার্থীদের র‍্যাগিং!

সর্বশেষ আপডেট ০৪:২৮:২৬ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬