ঢাকা ০৫:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বগুড়া-৬ ও শেরপুর-৩ নির্বাচন নিয়ে জামায়াত আমিরের অনীহা কেন?

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৫:৫৯:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬
  • / 142

বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান।

আজ বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল সাড়ে ৭টায় বগুড়া-৬ উপনির্বাচন ও শেরপুর-৩ সাধারণ নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে। এর মধ্যেই জামায়াতের আমির ডা. শফিকুর রহমান ভোটের সমালোচনা করেছেন ফেসবুকে।

দুপুর ১টার দিকে ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া পোস্টে তিনি লিখেছেন, দলীয় সরকারের অধীনে এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এবং এর প্রক্রিয়া ইতিমধ্যেই জনগণের সামনে বিভৎস রূপে এসেছে।

তিনি আরও মন্তব্য করেছেন, জাতীয় সংসদ জনগণের পবিত্র আমানত। যারা সেখানে আসবেন, যদি তারা জনগণের রায়কে গায়ের জোরে পালটে দেয়, তবে তা দেশ ও জাতির ক্ষতির কারণ ছাড়া আর কিছু নয়।

জনগণের রায়ের প্রতি বিশ্বাসীদের হাতে কখনো গায়ের জোর ব্যবহার করা হয় না, মন্তব্যে যোগ করেছেন শফিকুর রহমান।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

বগুড়া-৬ ও শেরপুর-৩ নির্বাচন নিয়ে জামায়াত আমিরের অনীহা কেন?

সর্বশেষ আপডেট ০৫:৫৯:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬