ঢাকা ০৭:৫২ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বকেয়া ও জ্বালানি আমদানির চাপ, কঠিন চ্যালেঞ্জে বিদ্যুৎ খাত

নিউজ ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০৭:৪১:০২ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬
  • / 229

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, আগের সময়ের বিপুল বকেয়া ও সামনের জ্বালানি আমদানির প্রয়োজনীয়তা মিলিয়ে তার জন্য এটি এক বড় পরীক্ষা।

তবে পরিস্থিতি সামাল দিয়ে জনগণকে স্বস্তি দিতে সর্বোচ্চ চেষ্টা করছেন বলে জানান তিনি।

মন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবার সিরাজগঞ্জ সফরে এসে শুক্রবার দুপুরে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

তার ভাষায়, বিদ্যুৎ খাতের আর্থিক চাপ ও জ্বালানি আমদানির ব্যয় বর্তমান সময়কে অত্যন্ত চ্যালেঞ্জিং করে তুলেছে।

তিনি জানান, আসন্ন রমজান মাস, কৃষি সেচ মৌসুম ও গ্রীষ্মকালীন বাড়তি চাহিদা মোকাবিলা করাই এখন মন্ত্রণালয়ের প্রধান অগ্রাধিকার। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে।

তবে প্রযুক্তিগত কারণে সাময়িক ত্রুটি বা বিচ্ছিন্ন বিদ্যুৎ বিভ্রাট ঘটতে পারে বলেও উল্লেখ করেন তিনি। অধিকাংশ সময় বিদ্যুৎ পরিস্থিতি স্থিতিশীল থাকবে বলে আশ্বাস দেন মন্ত্রী।

রাজনৈতিক প্রসঙ্গ টেনে তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান-এর মন্ত্রিসভায় যেমন মামা-ভাগনে একসঙ্গে দায়িত্ব পালন করেছিলেন, তেমনি তার ছেলে তারেক রহমান-এর নেতৃত্বাধীন মন্ত্রিসভায়ও তারা দায়িত্ব পেয়েছেন।

সিরাজগঞ্জের উন্নয়নে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

এর আগে জেলা পুলিশের পক্ষ থেকে মন্ত্রীকে গার্ড অব অনার দেওয়া হয়। এ সময় জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার হাফিজুর রহমান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

বকেয়া ও জ্বালানি আমদানির চাপ, কঠিন চ্যালেঞ্জে বিদ্যুৎ খাত

সর্বশেষ আপডেট ০৭:৪১:০২ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬