ঢাকা ১০:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ফেব্রুয়ারিতে সড়ক দুর্ঘটনায় ৪৪৭ জন নিহত

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৪:০৫:২৯ অপরাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২৬
  • / 94

চলতি বছরের ফেব্রুয়ারি মাসে সারা দেশে ৪৪৮টি সড়ক দুর্ঘটনায় ৪৪৭ জন নিহত এবং ১ হাজার ১৮১ জন আহত হয়েছেন।

শুক্রবার (৬ মার্চ) বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংগঠনটির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয়, আঞ্চলিক ও অনলাইন সংবাদমাধ্যমে প্রকাশিত দুর্ঘটনার খবর পর্যবেক্ষণ করে তাদের দুর্ঘটনা মনিটরিং সেল এই প্রতিবেদন তৈরি করেছে।

প্রতিবেদন অনুযায়ী, ফেব্রুয়ারি মাসে শুধু সড়কপথেই ৪৪৮টি দুর্ঘটনা ঘটেছে। এতে ৪৪৭ জন প্রাণ হারিয়েছেন এবং আহত হয়েছেন ১ হাজার ১৮১ জন।

একই সময়ে রেলপথে ৩৪টি দুর্ঘটনায় ২৬ জন নিহত ও ১১ জন আহত হন। আর নৌপথে ৬টি দুর্ঘটনায় মারা গেছেন ৪ জন, আহত হয়েছেন ৫ জন। সব মিলিয়ে সড়ক, রেল ও নৌপথে ৪৮৮টি দুর্ঘটনায় ৪৭৭ জন নিহত এবং ১ হাজার ১৯৭ জন আহত বা গুরুতর জখম হয়েছেন।

পরিসংখ্যানে দেখা যায়, মোটরসাইকেল দুর্ঘটনাই সবচেয়ে বেশি প্রাণঘাতী। মাসজুড়ে ১৫১টি মোটরসাইকেল দুর্ঘটনায় ১৬৭ জন নিহত হয়েছেন, যা মোট মৃত্যুর প্রায় ৩৭ দশমিক ৩৬ শতাংশ।

বিভাগভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটেছে ঢাকা বিভাগে। সেখানে ১১৩টি দুর্ঘটনায় ১১৫ জন নিহত হয়েছেন। অন্যদিকে সবচেয়ে কম দুর্ঘটনা ঘটেছে বরিশাল বিভাগে। এ বিভাগে ২২টি দুর্ঘটনায় ১৯ জন নিহত ও ৮৫ জন আহত হয়েছেন।

দুর্ঘটনায় নিহতদের মধ্যে ৩ জন পুলিশ সদস্য, ৩ জন সেনাসদস্য, ১ জন ফায়ার সার্ভিস কর্মী এবং ২ জন আনসার সদস্য রয়েছেন। এছাড়া নিহতদের মধ্যে ৮৫ জন চালক, ৭২ জন পথচারী, ৪৩ জন নারী, ৪১ জন শিশু এবং ৪৭ জন শিক্ষার্থী রয়েছেন।

যাত্রী কল্যাণ সমিতির পর্যবেক্ষণে দেখা গেছে, সংঘটিত দুর্ঘটনার ৪১ দশমিক ৭৪ শতাংশই গাড়ি চাপা দেওয়ার ঘটনা এবং ৩৩ দশমিক ২৫ শতাংশ ছিল মুখোমুখি সংঘর্ষ। দুর্ঘটনার স্থান বিশ্লেষণে দেখা যায়, ৪২ দশমিক ৬৩ শতাংশ দুর্ঘটনা ঘটেছে জাতীয় মহাসড়কে এবং ২৫ দশমিক ৪৪ শতাংশ আঞ্চলিক মহাসড়কে।

প্রতিবেদনে বলা হয়েছে, যানবাহনের ত্রুটি ও বেপরোয়া গতিতে গাড়ি চালানো দুর্ঘটনার প্রধান কারণ। পাশাপাশি ফিডার সড়ক থেকে হঠাৎ প্রধান সড়কে যানবাহন উঠে আসা এবং মহাসড়কে পর্যাপ্ত সড়কচিহ্ন না থাকাও দুর্ঘটনার ঝুঁকি বাড়াচ্ছে।

এ ছাড়া সড়ক পরিবহন খাত পরিচালনায় অভিজ্ঞতার ঘাটতি, আমলাতান্ত্রিক জটিলতা এবং নীতিগত দুর্বলতার কথাও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। নিয়ন্ত্রণহীন ব্যাটারিচালিত রিকশা, নসিমন-করিমন ও মোটরসাইকেলের অবাধ চলাচল পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।

সংগঠনটির মতে, দক্ষ চালকের অভাব, ফিটনেসবিহীন যানবাহন এবং দীর্ঘ সময় বিরামহীনভাবে গাড়ি চালানোর প্রবণতাও সড়ক দুর্ঘটনার ঝুঁকি বাড়াচ্ছে। নিরাপদ সড়ক নিশ্চিত করতে দ্রুত সংস্কার ও কঠোর আইন প্রয়োগের প্রয়োজন রয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

ফেব্রুয়ারিতে সড়ক দুর্ঘটনায় ৪৪৭ জন নিহত

সর্বশেষ আপডেট ০৪:০৫:২৯ অপরাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২৬