ঢাকা ০৬:২১ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

প্রাথমিক স্কুলে সুখবর

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৪:৩৯:২৫ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬
  • / 19

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য আগামী জুলাই মাস থেকে পাটের তৈরি ব্যাগ ও স্কুল ড্রেস বিতরণের পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রাথমিকভাবে পাইলট আকারে এই কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহদী আমিন।

বুধবার (২২ এপ্রিল) প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর তিনি জানান, প্রতিটি উপজেলার দুইটি করে প্রাথমিক বিদ্যালয়কে বেছে নিয়ে প্রথম ধাপের কাজ শুরু হবে। কোন স্কুলগুলো এই কর্মসূচির আওতায় আসবে, তা নির্ধারণ করবে স্থানীয় প্রশাসন।

তিনি আরও বলেন, শুরুতে প্রথম শ্রেণির শিক্ষার্থীদের ওপর এই উদ্যোগটি প্রয়োগ করা হবে। প্রথম মাসেই অন্তত এক লাখ শিক্ষার্থীর কাছে পাটের ব্যাগ ও ইউনিফর্ম পৌঁছে দেওয়ার লক্ষ্য রয়েছে।

সরকারের পরিকল্পনায় তিনটি মন্ত্রণালয় সমন্বিতভাবে কাজ করবে। উদ্দেশ্য হলো, দেশের প্রান্তিক অঞ্চলেও দেশীয় পণ্যের ব্যবহার বাড়ানো এবং শিক্ষার্থীদের মধ্যে সমতা নিশ্চিত করা।

এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমান সংসদে জানান, প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও ঝরে পড়া কমাতে শিক্ষার্থীদের বিনামূল্যে স্কুল ড্রেস দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। চলতি অর্থবছরে প্রায় দুই লাখ শিক্ষার্থী এই সুবিধার আওতায় আসবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

প্রাথমিক স্কুলে সুখবর

সর্বশেষ আপডেট ০৪:৩৯:২৫ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬