ঢাকা ০২:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
তদন্তে মুম্বাই পুলিশ

প্রাণনাশের হুমকি পেলেন আমির খান

বিনোদন ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০১:১৭:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
  • / 4

প্রাণনাশের হুমকি পেলেন আমির খান

বলিউড অভিনেতা আমির খানকে হত্যার হুমকি দেওয়া হয়েছে বলে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি পোস্ট ও ভয়েস নোট ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। হুমকিদাতারা নিজেদের কুখ্যাত লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সদস্য বলে দাবি করেছে। তবে এসব বার্তার সত্যতা এখনো নিশ্চিত হয়নি।

ভাইরাল হওয়া পোস্ট ও ভয়েস নোটে অভিযোগ করা হয়েছে, আমির খান নাকি ‘লাভ জিহাদ’কে উৎসাহিত করছেন। এ অভিযোগ তুলে তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। বার্তায় ‘আরজু বিষ্ণোই’ ও ‘টাইসন বিষ্ণোই’ নাম ব্যবহার করে নিজেদের লরেন্স বিষ্ণোই গোষ্ঠীর সদস্য হিসেবে পরিচয় দেওয়া হয়েছে।

ঘটনার পর বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত শুরু করেছে মুম্বাই পুলিশ।

মুম্বাই পুলিশের কমিশনার দেবেন ভারতী জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া পোস্ট ও ভয়েস নোটের সত্যতা যাচাই করা হচ্ছে। এখন পর্যন্ত আমির খান বা তার টিমের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক অভিযোগ করা হয়নি। তবুও বিষয়টির সংবেদনশীলতা বিবেচনায় পুলিশ স্বতঃপ্রণোদিত হয়ে তদন্ত চালাচ্ছে।

মহারাষ্ট্রের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী (শহর) যোগেশ কদম বলেন, বর্তমানে আমির খান দেশের বাইরে অবস্থান করছেন। তিনি দেশে ফিরলেই তার সঙ্গে যোগাযোগ করা হবে। পরিস্থিতি পর্যালোচনা করে প্রয়োজনে তার নিরাপত্তা জোরদারের বিষয়টিও বিবেচনা করা হবে।

উল্লেখ্য, এর আগে একাধিকবার লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের পক্ষ থেকে প্রাণনাশের হুমকি পেয়েছেন বলিউড অভিনেতা সালমান খান। এবার একই গ্যাংয়ের নাম ব্যবহার করে আমির খানকে হুমকি দেওয়ার ঘটনায় বলিউড অঙ্গন ও তার ভক্তদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তবে হুমকির উৎস ও এর সত্যতা নিশ্চিত না হওয়া পর্যন্ত কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো যাচ্ছে না।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

তদন্তে মুম্বাই পুলিশ

প্রাণনাশের হুমকি পেলেন আমির খান

সর্বশেষ আপডেট ০১:১৭:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬