ঢাকা ০৫:২৫ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

প্রবাসীদের সম্মানে ইউরো এশিয়ার ইফতার মাহফিল

নিজস্ব প্রতিবেদক, পর্তুগাল
  • সর্বশেষ আপডেট ১২:০৩:১০ অপরাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬
  • / 290

পবিত্র মাহে রমজান উপলক্ষে পর্তুগালের রাজধানী লিসবনে ইউরো এশিয়ার উদ্যোগে এক আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। প্রবাসী বাংলাদেশিসহ বিভিন্ন দেশের মুসলিম কমিউনিটির সদস্যরা এ অনুষ্ঠানে অংশ নেন।

অনুষ্ঠানে ধর্মীয় আলোচনা, কোরআন তেলাওয়াত ও বিশেষ দোয়ার আয়োজন করা হয়। বক্তারা রমজানের তাৎপর্য তুলে ধরে সংযম, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধ জোরদারের আহ্বান জানান।

ইফতার মাহফিলে আগত অতিথিরা বলেন , প্রবাস জীবনে এ ধরনের আয়োজন প্রবাসীদের মধ্যে পারস্পরিক বন্ধন সুদৃঢ় করে এবং নতুন প্রজন্মকে ধর্মীয় ও সাংস্কৃতিক মূল্যবোধের সাথে পরিচিত করে।

ইউরো এশিয়ার কর্ণধার শরীফ আহসান বলেন , ভবিষ্যতেও তারা প্রবাসী কমিউনিটির কল্যাণে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মসূচি অব্যাহত রাখবেন। ইফতার মাহফিলে নারী-পুরুষ ও শিশু-কিশোরদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলে।

পরিশেষে দেশ ও জাতির কল্যাণ, মুসলিম উম্মাহর শান্তি এবং বিশ্ব মানবতার মঙ্গল কামনায় বিশেষ মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

প্রবাসীদের সম্মানে ইউরো এশিয়ার ইফতার মাহফিল

সর্বশেষ আপডেট ১২:০৩:১০ অপরাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬