ঢাকা ০৬:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রীর সঙ্গে ড. ইউনূসের ঈদের শুভেচ্ছা বিনিময়

নিজস্ব প্রতিবদেক
  • সর্বশেষ আপডেট ০৭:২৯:১৭ অপরাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২৬
  • / 166

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন ড. মুহাম্মদ ইউনূস।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

শনিবার (২১ মার্চ) সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই সাক্ষাৎ হয়েছে বলে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানিয়েছেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন অধ্যাপক মুহাম্মদ ইউনূস। এ সময় প্রধানমন্ত্রীর সহধর্মিণী জুবাইদা রহমানসহ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রী কন্যা জাইমা রহমান, প্রয়াত ছোট ভাই আরাফাত রহমান কোকোর সহধর্মিণী সৈয়দা শামিলা রহমান এবং তার দুই মেয়ে জাহিয়া রহমান ও জাফিয়া রহমানও এ সময় উপস্থিত ছিলেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

প্রধানমন্ত্রীর সঙ্গে ড. ইউনূসের ঈদের শুভেচ্ছা বিনিময়

সর্বশেষ আপডেট ০৭:২৯:১৭ অপরাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২৬