প্রধানমন্ত্রীর দুই বিশেষ সহকারী নিয়োগ

- সর্বশেষ আপডেট ০৯:০৫:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
- / 165
প্রধানমন্ত্রী তারেক রহমানের দুই বিশেষ সহকারীকে প্রতিমন্ত্রীর পদমর্যাদা দিয়ে নিয়োগ দেওয়া হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগের পৃথক প্রজ্ঞাপনে আজ বৃহস্পতিবার এ তথ্য জানানো হয়।
সাবেক আমলা বিজন কান্তি সরকারকে হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ও নৃগোষ্ঠীবিষয়ক এবং তানভীর গনিকে বিনিয়োগ ও পুঁজিবাজারবিষয়ক বিশেষ সহকারী করা হয়েছে। রুলস অব বিজনেস অনুযায়ী প্রধানমন্ত্রী তাদের এ দায়িত্ব দেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পর গত ১৭ ফেব্রুয়ারি তারেক রহমানের নেতৃত্বে ৫০ সদস্যের মন্ত্রিসভা শপথ নেয়। পরবর্তী সময়ে কয়েক দফা দপ্তর পুনর্বণ্টনের পর এখন মন্ত্রিসভার সদস্যসংখ্যা দাঁড়িয়েছে ৪৯ জনে। এর মধ্যে প্রধানমন্ত্রী ছাড়া পূর্ণ মন্ত্রী ২৫ জন এবং প্রতিমন্ত্রী ২৩ জন।
এর আগে মন্ত্রী ও প্রতিমন্ত্রীর মর্যাদায় প্রধানমন্ত্রীর ১০ জন উপদেষ্টা ছিলেন। নতুন করে আরও দুজনকে প্রতিমন্ত্রীর পদমর্যাদায় বিশেষ সহকারী হিসেবে যুক্ত করা হলো।































