ঢাকা ০৭:৩৬ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

প্রথম স্ত্রীসহ এমপি গাজী নজরুলকে গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ১১:০৪:২১ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
  • / 126

প্রথম স্ত্রীসহ এমপি গাজী নজরুলকে গ্রেপ্তার দেখালো পুলিশ

দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনকে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে দায়ের করা মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রী মাকসুদা বেগমকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।

রাজধানীর শেরেবাংলা নগর থানায় মামলাটি দায়ের করেন মরিয়ম খাতুনের বাবা মাসুম বিল্লাহ। মামলায় গাজী নজরুল ইসলাম, তার প্রথম স্ত্রী মাকসুদা বেগম এবং মরিয়মের গাড়িচালক ওবায়দুল্লাহ রহমানকে আসামি করা হয়েছে।

রোববার দিবাগত রাত ১টার দিকে বিষয়টি নিশ্চিত করেন তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মো. ইবনে মিজান। তিনি জানান, আইন অনুযায়ী গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

এর আগে রোববার সন্ধ্যায় শেরেবাংলা নগর থানাধীন ন্যাম ভবনের ৫ নম্বর ভবনের ২০৩ নম্বর ফ্ল্যাটে এক নারীর ঝুলন্ত মরদেহ পাওয়ার খবর পায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। খবর পেয়ে শেরেবাংলা নগর থানা পুলিশ, সিআইডি, পিবিআই ও ডিবির সদস্যরা ঘটনাস্থলে যান। পরে সেখান থেকে গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের মরদেহ উদ্ধার করা হয়।

ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করে সিআইডির ক্রাইম সিন টিম। পরে পুলিশ মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

এ ঘটনায় গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রী মাকসুদা বেগমকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছিল। পরে তাদের মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

গাজী নজরুল ইসলাম জামায়াতে ইসলামীর মনোনয়নে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।

এর আগে গত জুলাইয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে গাজী নজরুল ইসলামের সঙ্গে এক তরুণীর ব্যক্তিগত মুহূর্তের একটি ভিডিও ছড়িয়ে পড়ে। পরে তিনি ভিডিওতে থাকা তরুণীকে তার দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুন বলে স্বীকার করেন।

ওই ঘটনার পর ২২ জুলাই জামায়াতে ইসলামী গাজী নজরুল ইসলামকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করে। একই সঙ্গে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়ে স্পিকার, নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্ট দপ্তরে চিঠি পাঠায় দলটি।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

প্রথম স্ত্রীসহ এমপি গাজী নজরুলকে গ্রেপ্তার

সর্বশেষ আপডেট ১১:০৪:২১ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬