ঢাকা ০৬:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

প্রথম বিদেশ সফরে সৌদি যাচ্ছেন খলিলুর রহমান

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ১০:৩৫:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬
  • / 256

বিএনপি সরকারের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর নিজের প্রথম বিদেশ সফরে সৌদি আরব যাচ্ছেন ড. খলিলুর রহমান।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) ভোরে জেদ্দার উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন তিনি। তার সফরসঙ্গী হিসেবে থাকছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবির।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, পশ্চিম তীরে ইসরায়েলের অবৈধ দখলদারিত্ব ও নিয়ন্ত্রণ জোরালো করার সাম্প্রতিক পদক্ষেপের প্রতিবাদে আয়োজিত ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) একটি জরুরি বৈঠকে অংশ নিতে মন্ত্রীর এই সফর। বৃহস্পতিবার জেদ্দায় ওআইসি সচিবালয়ে পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের উন্মুক্ত কার্যনির্বাহী কমিটির এই বিশেষ সভা অনুষ্ঠিত হবে।

সম্প্রতি অধিকৃত পশ্চিম তীরে অবৈধ বসতি স্থাপনকারীদের জন্য ফিলিস্তিনি ভূমি কেনা সহজ করতে বিতর্কিত আইন অনুমোদন করেছে ইসরায়েল। এই পদক্ষেপের মাধ্যমে ফিলিস্তিনি ভূখণ্ডে নিজেদের নিয়ন্ত্রণ আরও পাকাপোক্ত করতে চায় দেশটি। ইসরায়েলের এমন একতরফা ও আন্তর্জাতিক আইনবহির্ভূত কর্মকাণ্ডের বিরুদ্ধে মুসলিম দেশগুলোর অবস্থান সুসংহত করতেই ওআইসি এই জরুরি বৈঠক ডেকেছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

প্রথম বিদেশ সফরে সৌদি যাচ্ছেন খলিলুর রহমান

সর্বশেষ আপডেট ১০:৩৫:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬