ঢাকা ০৮:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকা প্রণয়নের উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৯:৩৬:২৪ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬
  • / 336

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ছবি: সংগৃহীত

প্রকৃত মুক্তিযোদ্ধাদের চূড়ান্ত তালিকা নির্ধারণ এবং মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সংরক্ষণে নতুন উদ্যোগ নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এ লক্ষ্যে যাচাই-বাছাই প্রক্রিয়া জোরদার করার কথা জানিয়েছে সরকার।

রোববার (২২ ফেব্রুয়ারি) মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামুকা) সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী হাফিজ উদ্দিন আহমদ। বিষয়টি মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সভায় জানানো হয়, প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকা যাচাই করে একটি নির্ভুল ও গ্রহণযোগ্য তালিকা প্রণয়ন করা হবে। পাশাপাশি মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি রোধ এবং দলিলভিত্তিক তথ্য সংরক্ষণে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।

মন্ত্রী বলেন, মহান মুক্তিযুদ্ধ দেশের স্বাধীনতার ভিত্তি। তাই মুক্তিযুদ্ধকে অন্য কোনো রাজনৈতিক আন্দোলনের সঙ্গে মিশিয়ে দেখার সুযোগ নেই। দীর্ঘদিন ধরে মুক্তিযুদ্ধের ইতিহাস ও চেতনার অপব্যবহার হয়েছে বলেও তিনি মন্তব্য করেন। এর ফলে নতুন প্রজন্ম অনেক ক্ষেত্রে সঠিক ইতিহাস থেকে দূরে সরে গেছে।

তিনি আরও বলেন, মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগ ও সংগ্রামের প্রকৃত ইতিহাস তরুণ সমাজের কাছে তুলে ধরা জরুরি। কারণ মুক্তিযুদ্ধই বাংলাদেশের রাষ্ট্রীয় ভিত্তির মূল উৎস।

সভায় মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিব ইসরাত চৌধুরীসহ জামুকার সদস্য ও মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকা প্রণয়নের উদ্যোগ

সর্বশেষ আপডেট ০৯:৩৬:২৪ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬