ঢাকা ০৪:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

‘প্যানিক_বায়িং’ হয়ে তেল কিনলে সংকট: তথ্য উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৮:৩৮:২৭ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬
  • / 99

অযথা আতঙ্কে জ্বালানি তেল মজুতের প্রবণতা বাড়লে বিদ্যমান চাপই বড় সংকটে রূপ নিতে পারে—এমন সতর্কবার্তা দিয়েছেন তথ্য উপদেষ্টা। পরিস্থিতি সামাল দিতে সবাইকে সংযত থাকার আহ্বানও জানিয়েছেন তিনি।

বুধবার সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেন, বাজারে কিছু অস্বাভাবিক আচরণ ইতোমধ্যে চোখে পড়ছে।

একই মোটরসাইকেল বারবার তেল নিতে যাচ্ছে, নেওয়ার পর উপচে পড়ছে—এ ধরনের প্রবণতা সরবরাহ ব্যবস্থাকে চাপের মুখে ফেলছে। তাঁর ভাষ্য, সীমিত চাপ থাকলেও অযৌক্তিক কেনাকাটা অব্যাহত থাকলে সেটিই বড় সংকটে রূপ নিতে পারে।

জ্বালানি তেলের দাম বাড়ার সম্ভাবনা নিয়ে প্রশ্নের জবাবে তিনি সরাসরি কোনো নিশ্চয়তা দেননি। বলেন, বিষয়টি এখনো অনিশ্চিত। মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আরও খারাপের দিকে গেলে এর প্রভাব পড়তে পারে।

আন্তর্জাতিক অঙ্গনে কিছু ইতিবাচক ইঙ্গিত থাকলেও সামগ্রিক চিত্র এখনো অস্থির বলেই উল্লেখ করেন তিনি।

হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলে বিঘ্ন দীর্ঘস্থায়ী হলে ভর্তুকি দিয়ে সরবরাহ ধরে রাখা কঠিন হয়ে উঠতে পারে বলেও ইঙ্গিত দেন উপদেষ্টা।

যদিও এপ্রিল মাসে দাম না বাড়ানোর সিদ্ধান্ত রয়েছে, তবে পরিস্থিতি অবনতির দিকে গেলে ভবিষ্যতে সমন্বয়ের প্রয়োজন দেখা দিতে পারে—এমন সম্ভাবনার কথাও তিনি উড়িয়ে দেননি।

স্বাস্থ্য খাতের প্রসঙ্গ টেনে তিনি বলেন, টিকাদান কার্যক্রম চলমান থাকলেও এর ফল তাৎক্ষণিকভাবে দৃশ্যমান হচ্ছে না। কিছু শিশু টিকার আওতার বাইরে থাকায় বর্তমান জটিলতা তৈরি হয়েছে বলে তাঁর ধারণা।

তিনি এটিকে অতীতের সীমাবদ্ধতার ফল হিসেবে উল্লেখ করেন, যদিও এমন মৃত্যু কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলেও মন্তব্য করেন।

চিকিৎসা ব্যবস্থার বিষয়ে তিনি বলেন, সীমিত সম্পদের মধ্যেও হাসপাতালগুলো সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে একসঙ্গে বিপুলসংখ্যক গুরুতর রোগী এলে স্বাভাবিকভাবেই চাপ তৈরি হয়, যা ব্যবস্থাপনায় প্রভাব ফেলে।

স্বাস্থ্য খাতে সম্ভাব্য ত্রুটি বা ব্যর্থতার প্রশ্নে তিনি জানান, প্রতিটি ঘটনা খতিয়ে দেখা হচ্ছে। দায়ীদের শনাক্ত করে ব্যবস্থা নেওয়ার কথাও বলেন তিনি। প্রতিরোধযোগ্য রোগে মৃত্যু রোধে আরও সতর্ক ও জবাবদিহিমূলক অবস্থান প্রয়োজন—এমন ইঙ্গিতই দেন উপদেষ্টা।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

‘প্যানিক_বায়িং’ হয়ে তেল কিনলে সংকট: তথ্য উপদেষ্টা

সর্বশেষ আপডেট ০৮:৩৮:২৭ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬