ঢাকা ০৫:২০ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

পে স্কেল নিয়ে সুখবর

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৩:৩৫:০৩ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬
  • / 236

প্রতীকী

সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতন কাঠামো দুই ধাপে নয়, একবারেই বাস্তবায়নের পরিকল্পনা করছে সরকার। প্রযুক্তিগত জটিলতা, প্রশাসনিক ব্যয় বৃদ্ধি এবং সম্ভাব্য অসন্তোষ এড়াতে এ বিষয়ে ইতিবাচক অবস্থানে রয়েছে অর্থ বিভাগ।

সোমবার (৬ জুলাই) সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির সভাপতিত্বে নতুন বেতন কাঠামো পর্যালোচনায় একটি উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

বৈঠকে নবম জাতীয় বেতন কমিশনের সুপারিশ, এর আর্থিক প্রভাব, বাস্তবায়নের সময়সূচি এবং বিভিন্ন ক্যাডার ও শ্রেণির চাকরিজীবীদের মধ্যে ভারসাম্য রক্ষার বিষয়গুলো নিয়ে আলোচনা হবে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, শুরুতে দুই ধাপে পে-স্কেল বাস্তবায়নের পরিকল্পনা থাকলেও আইবাস প্ল্যাটফর্মে তা বাস্তবায়নের জটিলতা এবং অতিরিক্ত প্রশাসনিক ব্যয়ের কারণে এককালীন বাস্তবায়নের দিকেই ঝুঁকছে সরকার।

তবে কমিশনের সুপারিশ অনুযায়ী বেতন বৃদ্ধির হার কিছুটা কম হতে পারে বলেও জানা গেছে। আজকের বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত হওয়ার সম্ভাবনা কম হলেও নতুন বেতন কাঠামো কার্যকরের রূপরেখা নিয়ে আলোচনা হতে পারে।

এদিকে বিভিন্ন ধরনের ভাতা নতুন কাঠামোয় অন্তর্ভুক্ত করার বিষয়টি ২০২৭-২৮ অর্থবছর পর্যন্ত গড়াতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

পে স্কেল নিয়ে সুখবর

সর্বশেষ আপডেট ০৩:৩৫:০৩ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬