পেট্রোল পাম্প রাত ৮টা থেকে সকাল ৭টা পর্যন্ত বন্ধের দাবি

- সর্বশেষ আপডেট ০৭:২৮:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬
- / 126
বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন মঙ্গলবার জানায়, রাত ৮টা থেকে সকাল ৭টা পর্যন্ত পাম্প বন্ধ রাখার প্রস্তাব তারা সরকারকে জানিয়েছে।
আরও পড়তে পারেন
পাম্প মালিকদের দাবি, ডিপো থেকে পর্যাপ্ত জ্বালানি তেল না পাওয়ায় এ সময় পাম্প বন্ধ রাখা ছাড়া উপায় নেই।
সংগঠনটি জানিয়েছে, সরবরাহ ও পরিবহন ব্যবস্থাপনা বর্তমান পরিস্থিতির বড় চ্যালেঞ্জ। আংশিক লোডে ট্যাংকার পাঠালে পরিবহন খরচ বাড়ে, যা ব্যবসায়িক ক্ষতির কারণ হয়।
তাই পূর্ণ লোডে তেল সরবরাহ নিশ্চিত করা প্রয়োজন। একই জেলার একাধিক পাম্পে একসঙ্গে সরবরাহের ক্ষেত্রেও সমন্বয় জরুরি।
পাম্প মালিকরা অভিযোগ করেছেন, কিছু ক্ষেত্রে অননুমোদিতভাবে তেল বিক্রি বা মজুত হয়, তবে সেটি পুরো খাতের প্রতিনিধিত্ব করে না।
তারা দাবি করেছেন, যদি কোনো পাম্প তেল থাকা সত্ত্বেও বিক্রি বন্ধ রাখে, তা অপরাধ হিসেবে গণ্য হওয়া উচিত এবং কঠোর ব্যবস্থা নিতে হবে। সংগঠন এ ক্ষেত্রে সরকারকে সহযোগিতা করবে এবং নিজের পক্ষ থেকেও ব্যবস্থা নেবে।
এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।
- সর্বশেষ
- সর্বাধিক
যোগাযোগের ঠিকানা : ৮ম তলা, ২০/২১ গার্ডেন রোড, কারওয়ান বাজার, ঢাকা -১২১৫
মোবাইল : 01716009965
































