ঢাকা ০১:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

পুলিশে প্রথম দায়িত্ব জনগণের নিরাপত্তা নিশ্চিত করা: আইজিপি

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
  • সর্বশেষ আপডেট ১২:৩২:৫১ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬
  • / 101

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির বলেছেন, ‌‘একজন পুলিশ সদস্যের প্রথম ও প্রধান দায়িত্ব হচ্ছে জনগণের নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা রক্ষা করা এবং ন্যায়বিচার প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করা। সেভাবেই পুলিশ বাহিনীর সবাইকে কাজ করতে হবে।’

বুধবার (৮ এপ্রিল) রাজশাহীর চারঘাট উপজেলার সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে ৪১তম ক্যাডেট ব্যাচের শিক্ষানবিশ সাব-ইন্সপেক্টরদের (এসআই) মৌলিক প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রশিক্ষণপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে আইজিপি বলেন, ‘আপনারা আজ শুধু একটি চাকরিতে যোগ দিচ্ছেন না, বরং একটি মহান সেবামূলক পেশায় আত্মনিয়োগ করছেন। এই পেশার মূলমন্ত্র হচ্ছে “সেবাই ধর্ম”। মানুষের পাশে দাঁড়ানো, বিপদে সহায়তা করা এবং ন্যায় প্রতিষ্ঠার মূল্যবোধ ধারণ করেই দায়িত্ব পালন করতে হবে। নতুন কর্মকর্তারা পেশাদারত্ব, শৃঙ্খলা ও দেশপ্রেমের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করবেন এবং বাংলাদেশ পুলিশের সুনাম অক্ষুণ্ন রাখবেন।’

এর আগে, আইজিপি কুচকাওয়াজে অংশগ্রহণকারী শিক্ষানবিশ সাব-ইন্সপেক্টরদের অভিবাদন গ্রহণ ও প্যারেড পরিদর্শন করেন। পরে বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্ব অর্জনকারী শিক্ষানবিশ সাব-ইন্সপেক্টরদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

এবারের কুচকাওয়াজে ২০৯ জন শিক্ষানবিশ সাব-ইন্সপেক্টর অংশ নেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

পুলিশে প্রথম দায়িত্ব জনগণের নিরাপত্তা নিশ্চিত করা: আইজিপি

সর্বশেষ আপডেট ১২:৩২:৫১ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬