ঢাকা ১০:৩৬ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

পুলিশের নতুন আইজিপি আলী হোসেন ফকির

নিউজ ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০৪:২৬:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬
  • / 320

নতুন আইজিপি আলী হোসেন ফকির

দুই বছর আগে বাধ্যতামূলক অবসরে পাঠানো পুলিশ কর্মকর্তা মো. আলী হোসেন ফকিরকে পদোন্নতি দিয়ে দেশের নতুন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ নিয়োগের তথ্য জানানো হয়। এর আগে তিনি পুলিশের অতিরিক্ত আইজিপি ও আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)-এর প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

২০২২ সালের ১৭ নভেম্বর তৎকালীন পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তা মো. আলী হোসেন ফকিরকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়। সে সময় তিনি খুলনা ৩য় এপিবিএনের অধিনায়ক হিসেবে কর্মরত ছিলেন এবং পরে তাকে রাজশাহী রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত করা হয়।

তৎকালীন প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, বিসিএস পুলিশ ক্যাডারের সদস্য মো. আলী হোসেন ফকিরকে সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৫ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে অবসর প্রদান করা হলো, যা অবিলম্বে কার্যকর হবে।

বিসিএস ১৫ ব্যাচের কর্মকর্তা আলী হোসেন ফকিরের গ্রামের বাড়ি বাগেরহাটে। কর্মজীবনে তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশে দায়িত্ব পালন ছাড়াও নেত্রকোনা, ফেনী ও মাগুরা জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেছেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

পুলিশের নতুন আইজিপি আলী হোসেন ফকির

সর্বশেষ আপডেট ০৪:২৬:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬