পারমাণবিক হামলার আশঙ্কায় মধ্যপ্রাচ্য জুড়ে জরুরি ঔষুধ-সরঞ্জাম বিতরণ

- সর্বশেষ আপডেট ০৯:৩৬:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬
- / 146

দক্ষিণ লেবাননের খিয়াম গ্রামে ইসরায়েলি বোমাবর্ষণে ধোঁয়া উঠছে। ছবি: রাবিহ দাহের/এএফপি (গেটি ইমেজের সৌজন্যে)
মধ্যপ্রাচ্যের দেশগুলোতে পারমাণবিক বা রাসায়নিক হামলার বিপদ মোকাবিলার জন্য জরুরি ব্যবস্থা নেওয়া হয়েছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার পূর্ব মধ্যপ্রাচ্য অঞ্চলের পরিচালক ডা. হানান বলখি জানান, দীর্ঘদিন ধরে এ ধরনের ঝুঁকি বিবেচনা করে প্রস্তুতি চলছিল।
প্রস্তুতির মধ্যে রয়েছে থাইরয়েড রক্ষাকারী পটাশিয়াম আয়োডাইড বিতরণ এবং স্বাস্থ্যকর্মীদের বিশেষ প্রশিক্ষণ।
ডা. বলখি বলেন, “আমাদের একটি প্রোগ্রাম রয়েছে যা বড় ধরনের বিপর্যয়মূলক ঘটনার ঝুঁকি মূল্যায়ন করে।” তিনি আরও জানান, আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা পারমাণবিক ঘটনার নজর রাখে, আর বিশ্ব স্বাস্থ্য সংস্থা জনস্বাস্থ্য, সুরক্ষা ব্যবস্থা এবং চিকিৎসা ব্যবস্থাপনা নিয়ে নির্দেশনা দেয়।
এই অঞ্চলে ২২টি দেশ রয়েছে, যার মধ্যে অন্তত ১১টি—ইরান, লেবানন ও উপসাগরীয় দেশগুলো—বর্তমান সংঘাতে সরাসরি জড়িত। এছাড়া সুদান, ইয়েমেন ও গাজা নিজেদের সংকটের মুখোমুখি। পারমাণবিক বা রাসায়নিক ঘটনার সম্ভাবনা কম নয়।
ইরানের পারমাণবিক কেন্দ্রগুলোতে হামলার সময় বিপজ্জনক উপাদান থাকতে পারে। যদিও ইরান রসায়নিক অস্ত্রের চুক্তিতে স্বাক্ষর করেছে এবং বর্তমানে কোনো অস্ত্র নেই বলে জানা যায়, আগে ইসলামিক বিপ্লবী প্রহরী বাহিনী তৈরি করেছিল।
ডা. বলখি বলেন, “সম্পূর্ণ ক্ষতি প্রতিরোধ করা সম্ভব নয়, তবে আমরা দেশগুলোকে প্রস্তুতিতে সহায়তা করতে পারি।” ৭৫০ মিলিয়নেরও বেশি মানুষের জন্য দায়িত্ব পালন করা এই অঞ্চলের স্বাস্থ্য ব্যবস্থার জন্য বড় চ্যালেঞ্জ।
সংক্রমক রোগ নিয়ন্ত্রণ করা কঠিন হলেও সম্ভব। তিনি উদাহরণ হিসেবে গাজা, ইয়েমেন ও সিরিয়ায় কলেরা নিয়ন্ত্রণ এবং উপসাগরের মার্স নিয়ন্ত্রণ উল্লেখ করেছেন। ২০২৪ সালে গাজায় ১০ মাসের শিশু পলিও আক্রান্ত হলেও যুদ্ধবিরতির সময় পাঁচ লাখের বেশি শিশু ভ্যাকসিন পেয়েছিল।
ডা. বলখি মনে করেন, সাফল্য আসলে প্রতিরোধ ও নীতি নিয়ন্ত্রণে। স্বাস্থ্য খাতে বিনিয়োগ মানে শুধু হাসপাতাল খরচ নয়, বরং ঝুঁকি কমানো। তবে যুদ্ধ এখন প্রধান সমস্যা; স্বাস্থ্যকর্মী ও হাসপাতাল রক্ষার মাধ্যমে মানুষের সেবা নিশ্চিত করা জরুরি।
তিনি বলেন, “যুদ্ধ থামলে দেশগুলো দ্রুত পুনর্গঠন করতে পারবে। আমাদের দরকার শুধু শান্তির এক ‘গোলি’। তখন মধ্যপ্রাচ্য আবার সমৃদ্ধ হতে পারে।”






























