ঢাকা ০৫:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

পারমাণবিক ইস্যুতে কোনো আলোচনায় যাবে না ইরান

নিউজ ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০৪:৩২:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬
  • / 24

ইরানের পারমাণবিক কর্মসূচি ও আঞ্চলিক নিরাপত্তা প্রশ্নে নতুন করে কঠোর বার্তা দিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতার উপদেষ্টা ও বিপ্লবী গার্ড বাহিনীর সাবেক প্রধান মোহসেন রেজায়ী।

রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইসনার বরাতে জানা যায়, তিনি স্পষ্টভাবে বলেন, পারমাণবিক ইস্যুতে ইরান কারও সঙ্গে কোনো ধরনের আলোচনা করবে না।

একই সঙ্গে হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ পুরোপুরি তেহরানের হাতেই থাকা উচিত বলেও মন্তব্য করেন তিনি।

রেজায়ী সতর্ক করে বলেন, হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ যদি ইরানের বাইরে চলে যায়, তবে তা ভবিষ্যতে দেশটির বিরুদ্ধে ‘অস্ত্র’ হিসেবে ব্যবহার হতে পারে।

তাঁর মতে, আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব ওই অঞ্চলের দেশগুলোরই, কোনো বহিরাগত শক্তির নয়—তা যুক্তরাষ্ট্র হোক বা ইউরোপ।

এর আগে তিনি দাবি করেন, ইরানের সামরিক বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে এবং পরিস্থিতি মোকাবিলায় তারা প্রস্তুত। এ প্রসঙ্গে তিনি বলেন, প্রয়োজন হলে দ্রুত প্রতিক্রিয়া জানানোর সক্ষমতা তাদের রয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

পারমাণবিক ইস্যুতে কোনো আলোচনায় যাবে না ইরান

সর্বশেষ আপডেট ০৪:৩২:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬