ঢাকা ১০:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পাকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

নিউজ ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০৬:২৮:০৫ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬
  • / 145

পাকিস্তানকে হারিয়ে ফাইনালে টাইগার মেয়েরা। ছবি: সংগৃহীত

মেয়েদের রাইজিং স্টারস এশিয়া কাপে বাংলাদেশ নারী ক্রিকেট দল দারুণ ছন্দে এগোচ্ছে। গ্রুপপর্বে অপরাজিত থাকার পর এবার সেমিফাইনালেও জয় তুলে ফাইনালে পৌঁছেছে টাইগ্রেসরা। সীমিত বাজেটের মধ্যেই পাকিস্তানকে ৫৪ রানের ব্যবধানে হারিয়ে ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছে ফাহিমা খাতুনের নেতৃত্বাধীন দল।

ব্যাংককের টেরডথাই ক্রিকেট গ্রাউন্ডে টস হেরে প্রথমে ব্যাট করতে নামে বাংলাদেশ। ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১১০ রান সংগ্রহ করে তারা। দলের সর্বোচ্চ রান আসে অধিনায়কের ব্যাট থেকে- ৩২ বল খেলে ফাহিমা ৪২ রান করেন। তিনি পাঁচটি চার মারেন। এছাড়া শারমিন সুলতানা করেন ১৫, শামীমা সুলতানা ১৩ এবং ওপেনার ইশমা তানজিম ১২ রান। অন্য কোনো ব্যাটার দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি।

পাকিস্তানের হয়ে হাফসা খালিদ নেন ২টি উইকেট। ওয়াহিদা আক্তার, মমিনা রিয়াসাত, আনোশা নাসির ও ওমাইমা সোহেল একটি করে উইকেট শিকার করেন।

১১১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে পাকিস্তানের মেয়েরা শুরুতেই চাপে পড়ে। বাংলাদেশি বোলারদের দারুণ বোলিংয়ের সামনে তারা দাঁড়াতে পারেনি। মাত্র ১৬.৪ ওভারে ৫৬ রানে অলআউট হয় পাকিস্তান। শাওয়াল জুলফিকার সর্বোচ্চ ১৪ রান করেন, হাফসা ১২ ও ইউসরা আমির ১১ রান করেন।

বাংলাদেশের হয়ে ফাহিমা খাতুন নেন দুটি উইকেট। সানজিদা আক্তার মেঘলাও নেন ২টি উইকেট। ফারিয়া তৃষ্ণা, ফাতেমা জাহান ও ফারজানা ইয়াসমিন একটি করে উইকেট শিকার করে দলের জয় নিশ্চিত করেন।

রোববার শিরোপা নির্ধারণী ফাইনালে বাংলাদেশ মুখোমুখি হবে শক্তিশালী ভারত নারী ক্রিকেট দল-এর সঙ্গে। দিনের প্রথম সেমিফাইনালে শ্রীলঙ্কাকে ৫ উইকেটে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করেছে ভারত। বাংলাদেশ সময় দুপুর ১টায় শুরু হবে এই শিরোপার লড়াই।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

পাকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

সর্বশেষ আপডেট ০৬:২৮:০৫ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬