ঢাকা ০৫:৫২ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

পাকিস্তানে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১২

আন্তর্জাতিক ডেস্ক
  • সর্বশেষ আপডেট ১১:৫৫:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬
  • / 217

পাকিস্তানের করাচিতে আবাসিক ভবনে গ্যাস লিক থেকে হওয়া ভয়াবহ বিস্ফোরণে শিশু ও নারীসহ অন্তত ১২ জন নিহত হয়েছেন। এসময় আরও ১৪ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) উদ্ধারকারী কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। খবর জিও নিউজের।

এক প্রতিবেদনে জিও নিউজ বলছে, বুধবার (১৮ ফেব্রুয়ারি) রাতের দিকে পাকিস্তানের করাচির সোলজার বাজার নম্বর–৩ এলাকায় ভবনের প্রথম তলায় বিস্ফোরণটি ঘটে। এতে ভবনের একটি অংশ ধসে পড়ে।

ঘটনাস্থলে থাকা উদ্ধারকর্মীরা জানান, ধ্বংসস্তূপে আটকে পড়াদের খুঁজে বের করতে সব ধরনের সরঞ্জাম ও জনবল ব্যবহার করা হচ্ছে।

পুলিশের প্রাথমিক ধারণা, গ্যাস সিলিন্ডার বা গ্যাস সাকশন মেশিন থেকে লিক হওয়া গ্যাসের কারণে এই বিস্ফোরণ ঘটে থাকতে পারে।

কর্মকর্তারা জানান, আহত অবস্থায় ১৪ বছর বয়সি এক কিশোরীকে উদ্ধার করা হয়েছে। আহতদের মধ্যে শিশুও রয়েছে। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে পুলিশ পুরো এলাকা ঘিরে ফেলেছে এবং উদ্ধার অভিযান চলাকালে নিরাপত্তা জোরদার করা হয়েছে। খবর জিও নিউজ।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

পাকিস্তানে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১২

সর্বশেষ আপডেট ১১:৫৫:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬