ঢাকা ০৬:০১ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

পাকিস্তানের সঙ্গে যেসব জ্ঞান বিনিময়ের পক্ষে শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৩:৩০:৩৮ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬
  • / 23

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে শিক্ষা ও জ্ঞান বিনিময়কে ভবিষ্যৎ উন্নয়নের জন্য ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছেন শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন। রাজধানীতে আয়োজিত একটি অনুষ্ঠানে তিনি বলেন, দুই দেশের মধ্যে একাডেমিক সহযোগিতা বাড়লে তা উচ্চশিক্ষা ও গবেষণার ক্ষেত্রে নতুন সম্ভাবনার দ্বার খুলতে পারে।

সোমবার (১১ মে) রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে অনুষ্ঠিত পাকিস্তান–বাংলাদেশ জ্ঞান বিনিময় করিডোর উদ্বোধন এবং এডুকেশন এক্সপো ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব মন্তব্য করেন।

শিক্ষামন্ত্রী জানান, বর্তমানে দেশে ১০০টির বেশি বিশ্ববিদ্যালয় রয়েছে, যার মধ্যে একটি অংশ তুলনামূলকভাবে ভালো অবস্থানে থাকলেও আরও উন্নতির সুযোগ রয়েছে। তার মতে, আন্তর্জাতিক শিক্ষা সহযোগিতা বাড়ানো গেলে শিক্ষার মান ও অভিজ্ঞতা দুটোই সমৃদ্ধ হতে পারে।

তিনি আরও উল্লেখ করেন, পাকিস্তানের কিছু বিশ্ববিদ্যালয় উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো অবস্থানে রয়েছে এবং সেখান থেকে স্কলারশিপ ও গবেষণার সুযোগ বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য উপকারী হতে পারে। বিশেষ করে আল্লামা ইকবাল স্কলারশিপ কর্মসূচিকে তিনি সম্ভাবনাময় উদ্যোগ হিসেবে দেখছেন।

অনুষ্ঠানে পাকিস্তানের রাষ্ট্রদূত ইমরান হায়দার বলেন, আগামী দিনগুলোতে ঢাকাসহ দেশের বিভিন্ন শহরে এডুকেশন এক্সপোর আয়োজন করা হবে, যা দুই দেশের শিক্ষা, সংস্কৃতি ও গবেষণা সহযোগিতাকে আরও গভীর করবে।

তিনি বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে সমঝোতা স্মারক  স্বাক্ষরের মাধ্যমে শিক্ষার্থী বিনিময় ও উচ্চশিক্ষার সুযোগ সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

পাকিস্তানের সঙ্গে যেসব জ্ঞান বিনিময়ের পক্ষে শিক্ষামন্ত্রী

সর্বশেষ আপডেট ০৩:৩০:৩৮ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬