পর্তুগালে প্রথম কাওয়ালী সন্ধ্যা, প্রবাসীদের প্রাণবন্ত অংশগ্রহণ
- সর্বশেষ আপডেট ০৫:৪০:৪৮ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬
- / 177
পর্তুগালে প্রথমবারের মতো কাওয়ালী সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে, যা প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। লিসবনের দিজাজ রেস্টুরেন্টের হলরুমে আয়োজিত এই অনুষ্ঠানে সৃষ্টি হয় এক প্রাণবন্ত সাংস্কৃতিক পরিবেশ।
১৭ মে (রবিবার) কাজা দো বাংলাদেশের সাংস্কৃতিক শাখার উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন পর্তুগালের জনপ্রিয় শিল্পী শামসুল ইসলাম ও কাজী মইনুর ইসলাম। তাঁদের পরিবেশনায় উপস্থিত দর্শকরা মুগ্ধ হন।
প্রথমবার এমন আয়োজন হওয়ায় প্রবাসীরা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানান। পাশাপাশি নিয়মিত ও মানসম্মত সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের দাবি তোলেন তারা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাজা দো বাংলাদেশের সভাপতি রনি হোসাইন, পর্তুগাল বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি রাসেল আহম্মেদ, কাজা দো বাংলাদেশের এক্সিকিউটিভ মেম্বার মাছুম আহমদ, পর্তুগাল বাংলা প্রেসক্লাবের উপদেষ্টা জাহিদ কায়সার, সাধারণ সম্পাদক শহীদ আহমদ (প্রিন্স), এবং সংগঠনের অন্যান্য সদস্যরা।
এছাড়াও উপস্থিত ছিলেন পর্তুগাল বাংলা প্রেসক্লাবের সদস্য জহিরুল ইসলাম, এনামুল হক খান, নুরুজ্জামান সেলিম, হুমায়ুন আহমেদ শ্রাবণ ও আর জে হৃদয়সহ অনেকে।
এই আয়োজন প্রবাসে বাংলা সংস্কৃতি চর্চার নতুন সম্ভাবনা তৈরি করেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।



































