পটিয়ায় অপহরণকারীসহ ৫ আসামি গ্রেপ্তার
- সর্বশেষ আপডেট ১২:৪০:৪৪ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬
- / 123
চট্টগ্রামের পটিয়ায় এক অপহরণকারী ও দুই মাদককারবারিসহ ৫ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২৯ মার্চ) রাতে উপজেলার বুথপুরা বাজার এলাকা থেকে অপহরনকৃত ভিকটিম তামান্নারা বেগম প্র. তিশাকে (২৬) উদ্ধার করা হয়।
তামান্নারা বড়লিয়া ইউনিয়নের ওক্যানারা গ্রামের ৮ নং ওয়ার্ডের ঠাকুরচান বাড়ির রেজাউল করিমের স্ত্রী।
এ সময় অপহরণকারী মো. জালালকে (৪০) আটক করেছে পুলিশ। পরে অপহরনকৃত তামান্নারা বেগম বাদী হয়ে পটিয়া থানায় একটি মামলা দায়ের করেন। আটক ব্যক্তি একই এলাকার মৃত আবুল কালামের ছেলে।
পৃথক অভিযানে ধলঘাট ইউনিয়নের ৩ নং ওয়ার্ড মুকুটনাইট গ্রামের জনৈক ইয়াকুব আলীর বাড়ির সামনে থেকে শাহানাজ আক্তার (৩০), স্বামী-আব্দুর রহিম, সাং-তেকোটা (তাজুল চেয়ারম্যানের বাড়ি), ৩ নং ওয়ার্ড ধলঘাট ইউপি ও মো. সেলিম উদ্দিন প্র. বাবুল (৫০), পিতা-মৃত তোফাজ্জল হোসেন, মাতা-মৃত মরিয়ম বেগম, সাং-জঙ্গলখাইন (শাহ ছিদ্দিকীর বাড়ী), ৪ নং ওয়ার্ড জঙ্গলখাইন ইউপি কে ৬০ (ষাট) পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেপ্তার করা হয়।
পটিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউল হক জানান, অপহরণ ও মাদক কারবারিসহ ৫ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।





























