ঢাকা ০৯:৪৯ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

নোয়াখালী বিভাগ ঘোষণার দাবিতে শাহবাগ অবরোধ

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৫:২৮:১৯ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
  • / 62

নোয়াখালী বিভাগ ঘোষণার দাবিতে শাহবাগ অবরোধ

নোয়াখালীকে পৃথক বিভাগ ঘোষণার দাবিতে রাজধানীর শাহবাগে সড়ক অবরোধ করে অবস্থান নিয়েছেন আন্দোলনকারীরা। শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেল পৌনে ৪টার দিকে তারা শাহবাগে অবস্থান নেন। এতে গুরুত্বপূর্ণ এ সড়কে যান চলাচল বন্ধ হয়ে আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়।

এর আগে জুমার নামাজ শেষে বিকেল ৩টার দিকে চকবাজারের চক মসজিদ থেকে শাহবাগের উদ্দেশে মিছিল নিয়ে রওনা হন আন্দোলনকারীরা। প্রায় ৪৫ মিনিট পর তারা শাহবাগে পৌঁছে সড়ক অবরোধ করে অবস্থান নেন।

অবস্থান কর্মসূচিতে নোয়াখালীকে দ্রুত পৃথক বিভাগ ঘোষণার দাবিতে বিভিন্ন স্লোগান দেন তারা। আন্দোলনকারীরা বলেন, নোয়াখালীকে বিভাগ ঘোষণা তাদের দীর্ঘদিনের দাবি। দ্রুত এ দাবি বাস্তবায়ন করে নোয়াখালীকে পৃথক বিভাগ ঘোষণা করতে হবে।

তাদের দাবি, নোয়াখালী বিভাগ হলে প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল হবে। পাশাপাশি বৃহত্তর এলাকার মানুষ সহজে ও দ্রুত নাগরিক সেবা পাওয়ার সুযোগ পাবেন।

এদিকে সড়ক অবরোধের কারণে শাহবাগ দিয়ে যান চলাচল বন্ধ হয়ে গেছে। এর প্রভাব আশপাশের সড়কেও পড়েছে। ফলে তীব্র যানজটে পড়ে ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে কাজ করছেন। তবে ব্যস্ততার কারণে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বক্তব্য পাওয়া যায়নি। পুলিশ সদস্যরা জানিয়েছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ চলছে এবং পরে এ বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তারা বক্তব্য দেবেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

নোয়াখালী বিভাগ ঘোষণার দাবিতে শাহবাগ অবরোধ

সর্বশেষ আপডেট ০৫:২৮:১৯ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬