নীলফামারীতে লিগ্যাল এইড দিবস পালিত
- সর্বশেষ আপডেট ০৪:০৮:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
- / 9
সরকারী খরচে বিরোধ শেষ, সবার আগে বাংলাদেশ’ শ্লোগানে নীলফামারীতে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে।
জেলা লিগ্যাল এইড অফিসের উদ্যোগে মঙ্গলবার (২৮এপ্রিল) দিবসটি উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও সেরা আইনজীবীকে সম্মাননা প্রদান করা হয়।
সকালে জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে বেলুন ও পায়রা উড়িয়ে দিবসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা ও দায়রা জজ(ভারপ্রাপ্ত) এবং জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান ব্যারিস্টার মাহমুদুল হক।
পরে বনার্ঢ্য এক র্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শিল্পকলা অডিটোরিয়ামে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।
বক্তব্য দেন সিনিয়র জেলা ও দায়রা জজ জিয়াউদ্দিন মাহমুদ, জেলা ও দায়রা জজ আরিফা ইয়াসমিন মুক্তা, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এনামুল হক বসুনিয়া, জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান, পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক এ্যাডভোকেট মিজানুর রহমান শামীম, জেলা জজ আদালতের সরকারী কৌশুলী(জিপি) এ্যাডভোকেট আবু মোহাম্মদ সোয়েম, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর(পিপি) এ্যাডভোকেট আল মাসুদ চৌধুরী এবং সিভিল সার্জন কার্যালয়ের মেডিক্যাল অফিসার ডা. আতিউর রহমান শেখ।
জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান এবং জেলা ও দায়রা জজ (ভারপ্রাপ্ত) ব্যারিস্টার মাহমুদুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন লিগ্যাল এইড কর্মকর্তা রবিউল ইসলাম।
অন্যান্যের মধ্যে লিগ্যাল এইডের উপকারভোগী রুহুল আমিন ও শাহিনুর আক্তার এবং প্যানেল আইনজীবীদের মধ্যে আনোয়ার হোসেন ও লায়লা আঞ্জুমান আরা ইতি বক্তব্য দেন।
লিগ্যাল এইড কর্মকর্তা রবিউল ইসলাম জানান, লিগ্যাল এইডের মাধ্যমে এডিআর দায়ের হয়েছে ৫৩৩টি, আইনগত পরামর্শ দেয়া হয়েছে ৪০৫জনকে, এডিআর নিষ্পত্তি হয়েছে ৫১৫টি, এডিআরের মাধ্যমে অর্থ আদায় হয়েছে ১ কোটি ১৮লাখ ৭৫হাজার ৯’শ টাকা।
অনুষ্ঠানে প্যানেল আইনজীবীদের মধ্যে এ্যাডভোকেট আনোয়ার হোসেন ও এ্যাডভোকেট আঞ্জুমান আরা ইতিকে সম্মাননা প্রদান করেন অতিথিগন।

































