ঢাকা ১১:১৫ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

নীলফামারীর তিস্তায় বিপৎসীমার ৭ সেমি ওপরে পানি

নিজস্ব প্রতিবেদক, নীলফামারী
  • সর্বশেষ আপডেট ১০:০৪:৩৩ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬
  • / 17

তিস্তায় বিপৎসীমার ৭ সেমি ওপরে পানি।

নীলফামারীর ডালিয়া পয়েন্টে তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপৎসীমা অতিক্রম করেছে। উজানের পাহাড়ি ঢল ও টানা বৃষ্টির কারণে নদীর পানি বাড়তে থাকায় তীরবর্তী নিম্নাঞ্চল ও চরাঞ্চলে প্লাবনের আশঙ্কা দেখা দিয়েছে।

রবিবার (২৮ জুন) সন্ধ্যা ৬টার পরিমাপ অনুযায়ী, ডালিয়া স্টেশনে তিস্তার পানির সমতল রেকর্ড করা হয়েছে ৫২ দশমিক ২২ মিটার, যা বিপৎসীমার ৭ সেন্টিমিটার ওপরে। পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, ডালিয়া পয়েন্টে তিস্তার বিপৎসীমা ৫২ দশমিক ১৫ মিটার।

পানি বৃদ্ধি পাওয়ায় নীলফামারীর ডিমলা ও জলঢাকা উপজেলার নদীতীরবর্তী চরাঞ্চল এবং নিচু এলাকার বিভিন্ন ঘরবাড়িতে পানি প্রবেশ করতে শুরু করেছে। হঠাৎ পানি বাড়ায় আমন ধানের বীজতলা, পাট ও সবজি ক্ষেত তলিয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

এদিকে, নদীর পানি বাড়ার সঙ্গে সঙ্গে কয়েকটি এলাকায় নদীভাঙনের ঝুঁকি এবং বন্যা নিয়ন্ত্রণ বাঁধের নিরাপত্তা নিয়েও উদ্বেগ দেখা দিয়েছে স্থানীয়দের মধ্যে।

ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে। উজানের ঢল অব্যাহত থাকলে পানি আরও বাড়তে পারে। এ বিষয়ে স্থানীয় প্রশাসনকে সতর্ক রাখা হয়েছে এবং সম্ভাব্য পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে।

ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরী জানান, উজানের ঢল ও বৃষ্টির কারণে আজ মধ্যরাত পর্যন্ত তিস্তার পানি আরও ৪ থেকে ৫ সেন্টিমিটার বাড়তে পারে। তবে মধ্যরাতের পর থেকে পানি কমতে শুরু করবে এবং আগামীকাল নদীর পানি বিপৎসীমার নিচে অথবা তার কাছাকাছি নেমে আসতে পারে।

তিনি আরও জানান, আগামী তিন দিন এলাকায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। তাই পানি সাময়িক কমলেও নদীপাড়ের বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

এদিকে স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিরা নদীতীরবর্তী এলাকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন এবং ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

নীলফামারীর তিস্তায় বিপৎসীমার ৭ সেমি ওপরে পানি

সর্বশেষ আপডেট ১০:০৪:৩৩ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬