ঢাকা ০৫:০৬ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

নির্বাচন বিশ্বাসযোগ্য ও প্রতিযোগিতামূলক হয়েছে: ইইউ পর্যবেক্ষণ মিশন

নিউজ ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০১:৩২:২৬ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬
  • / 247

ইইউ পর্যবেক্ষণ মিশন

বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে বিশ্বাসযোগ্য ও দক্ষতার সঙ্গে পরিচালিত বলে মূল্যায়ন করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) নির্বাচন পর্যবেক্ষণ মিশন। তবে নারী প্রার্থীর স্বল্পতা, রাজনৈতিক সহিংসতা, অনলাইন বিভ্রান্তিমূলক প্রচারণা ও কিছু প্রক্রিয়াগত সীমাবদ্ধতা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টাল ঢাকা-এ আয়োজিত ব্রিফিংয়ে ইইউ মিশনের প্রধান ইভার্স ইজাবস এ মূল্যায়ন তুলে ধরেন।

তিনি জানান, ২০০৮ সালের পর প্রথমবারের মতো অংশগ্রহণমূলক এ নির্বাচনটি ছিল প্রতিযোগিতামূলক এবং নবায়ন করা আইনি কাঠামোর অধীনে অনুষ্ঠিত। আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে নির্বাচন অনেকাংশে সামঞ্জস্যপূর্ণ ছিল এবং মৌলিক স্বাধীনতা মোটামুটি নিশ্চিত হয়েছে।

তবে স্থানীয় পর্যায়ে রাজনৈতিক সহিংসতা, অনলাইন ভুয়া তথ্য এবং নারীদের সীমিত অংশগ্রহণ গণতান্ত্রিক প্রক্রিয়াকে আংশিকভাবে ক্ষতিগ্রস্ত করেছে বলে উল্লেখ করেন তিনি। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে অন্তত ৫৬টি সহিংস ঘটনার তথ্য পাওয়া গেছে, যাতে শতাধিক হতাহতের ঘটনা ঘটে।

ইভার্স ইজাবস বলেন, নির্বাচন কমিশন স্বাধীন ও স্বচ্ছভাবে দায়িত্ব পালন করেছে। বিদেশে থাকা প্রায় ৭ লাখ ৭০ হাজার ভোটার ডাকযোগে ভোট দিয়েছেন এবং ৮ লাখ ৫০ হাজারের বেশি নির্বাচনকর্মী প্রশিক্ষণ পেয়েছেন। তবে অধিকাংশ ভোটকেন্দ্র প্রতিবন্ধী ভোটারদের জন্য পুরোপুরি প্রবেশযোগ্য ছিল না।

ভোট গণনা মোটামুটি দক্ষতার সঙ্গে হলেও কিছু ক্ষেত্রে ফল সংকলনে স্বচ্ছতার ঘাটতি দেখা গেছে। তবুও দলীয় এজেন্টদের উপস্থিতি ও নিয়মিত ফল প্রকাশ জনআস্থা বাড়াতে সহায়ক হয়েছে।

নারী অংশগ্রহণ নিয়ে হতাশা প্রকাশ করে তিনি জানান, মোট প্রার্থীর মাত্র ৪ শতাংশ নারী ছিলেন। অনলাইন হয়রানি ও সামাজিক বাধা তাদের অংশগ্রহণে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে। আদিবাসী ও ধর্মীয় সংখ্যালঘুদের প্রতিনিধিত্ব নিয়েও উদ্বেগ রয়েছে।

অনলাইন প্রচারণায় বিভ্রান্তিমূলক তথ্য বড় চ্যালেঞ্জ হিসেবে উঠে এসেছে। অন্তত ৩০টি ভুয়া তথ্যের ঘটনা শনাক্ত হয়েছে, যেগুলোর অনেকগুলোই ২৪ ঘণ্টায় ১০ লাখের বেশি ভিউ পেয়েছে।

নাগরিক সমাজের ভূমিকার প্রশংসা করে তিনি জানান, ৮১টি নাগরিক পর্যবেক্ষক দল নির্বাচন পর্যবেক্ষণ করেছে এবং তরুণরা ভোটার শিক্ষায় সক্রিয় ভূমিকা রেখেছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

নির্বাচন বিশ্বাসযোগ্য ও প্রতিযোগিতামূলক হয়েছে: ইইউ পর্যবেক্ষণ মিশন

সর্বশেষ আপডেট ০১:৩২:২৬ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬