ঢাকা ০৪:০১ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগ পায়নি ইইউ পর্যবেক্ষণ মিশন

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৫:২৭:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
  • / 116

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ)

মঙ্গলবার (২৮ এপ্রিল) ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচন পর্যবেক্ষণ মিশন জানিয়েছে, ২০২৬ সালের জাতীয় নির্বাচনে কোনো ধরনের ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’-এর অভিযোগ তাদের পর্যবেক্ষণে ধরা পড়েনি। রাজধানীর একটি হোটেলে প্রকাশিত চূড়ান্ত প্রতিবেদনে এই মূল্যায়ন তুলে ধরা হয়।

মিশন প্রধান ইভার্স ইজাবস বলেন, ২০০৮ সালের পর এটিই সবচেয়ে বিশ্বাসযোগ্য নির্বাচনগুলোর একটি হিসেবে বিবেচিত হতে পারে। তার মতে, এই নির্বাচনের মাধ্যমে নির্বাচন কমিশনের প্রতি জনগণের আস্থা পুনরুদ্ধারের সুযোগ তৈরি হয়েছে এবং সুশাসনের পথে অগ্রগতির ইঙ্গিত পাওয়া যাচ্ছে।

তিনি আরও জানান, নির্বাচনকালীন নিরাপত্তা ব্যবস্থা তুলনামূলকভাবে যথেষ্ট ছিল এবং ফলাফল প্রকাশের ক্ষেত্রেও কোনো অস্বচ্ছতার অভিযোগ মিশনের নজরে আসেনি। প্রার্থীরা স্বাধীনভাবে প্রচারণা চালাতে পেরেছেন বলেও তিনি উল্লেখ করেন।

তবে নির্বাচনী অর্থায়ন ও আর্থিক স্বচ্ছতা আরও জোরদারের প্রয়োজন রয়েছে বলে প্রতিবেদনে সুপারিশ করা হয়। রাজনৈতিক সংকট সমাধানে সংলাপের সুযোগ থাকলেও, ভবিষ্যতে এসব প্রক্রিয়া আরও কার্যকর করার ওপর গুরুত্ব দেন তিনি।

ইইউ মিশনের তথ্যমতে, ৬৪ জেলায় ২০০-এর বেশি আন্তর্জাতিক পর্যবেক্ষক নির্বাচন পর্যবেক্ষণে যুক্ত ছিলেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগ পায়নি ইইউ পর্যবেক্ষণ মিশন

সর্বশেষ আপডেট ০৫:২৭:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬