ঢাকা ০৫:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

নিজ দলের নেতাকর্মীদের যে নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ১০:০৯:৩৬ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬
  • / 178

দলের নেতাকর্মীদের এলাকায় শান্তি বজায় রাখতে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। একই সঙ্গে আইন নিজের হাতে না নেওয়ার বিষয়ে কড়া বার্তা দিয়েছেন তিনি।

রোববার জাতীয় সংসদ সচিবালয়ে বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠানের পর নেতাকর্মীদের উদ্দেশে এসব নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। বিষয়টি নিশ্চিত করেছেন তার অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

তারেক রহমান বলেন, স্থানীয় পর্যায়ে যেন কোনোভাবেই অস্থিতিশীলতা তৈরি না হয়, সে বিষয়ে নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে। কোনো ঘটনায় শান্তি বিঘ্নিত হওয়ার আশঙ্কা দেখা দিলে তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করার আহ্বান জানান তিনি।

তিনি স্পষ্ট করে বলেন, কোনো অবস্থাতেই আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না। বরং দায়িত্বশীল আচরণের মাধ্যমে এলাকায় স্থিতিশীল পরিবেশ ধরে রাখতে দলের কর্মীদের ভূমিকা রাখতে হবে।

প্রধানমন্ত্রী আরও বলেন, উন্নয়ন ও শৃঙ্খলা—দুই বিষয়েই সমান গুরুত্ব দিতে হবে। তাঁর মতে, এলাকার সার্বিক অগ্রগতি নিশ্চিত করতে হলে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা অপরিহার্য।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

নিজ দলের নেতাকর্মীদের যে নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

সর্বশেষ আপডেট ১০:০৯:৩৬ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬