ঢাকা ০২:৩১ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

নিখোঁজ দ্বিতীয় পাইলট উদ্ধার, এখনও ‘নিরাপদ’ নন

আন্তর্জাতিক ডেস্ক
  • সর্বশেষ আপডেট ১০:২৬:১৫ পূর্বাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬
  • / 88

ইরানে বিধ্বস্ত হওয়া এফ-১৫ যুদ্ধবিমানের দ্বিতীয় ক্রুকে উদ্ধার করেছে যুক্তরাষ্ট্র। রোববার (৫ এপ্রিল) সংবাদমাধ্যম আলজাজিরাকে এ তথ্য জানিয়েছেন এক মার্কিন সেনা কর্মকর্তা।

রক্তক্ষয়ী লড়াইয়ের মাধ্যমে তাকে উদ্ধার করা গেলেও এখনও বিপদ কাটেনি। তবে তাকে জীবিত নাকি মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে সেটি নিশ্চিত নয়।

রোববার (৫ এপ্রিল) মার্কিন সরকারের বরাতে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম আলজাজিরার।

এক মার্কিন উচ্চপদস্থ কর্মকর্তা জানিয়েছেন, এক ভয়াবহ এবং রক্তক্ষয়ী সম্মুখ লড়াইয়ের পর তাকে (পাইলটকে) উদ্ধার করা হয়। তিনি আরো জানান, নিখোঁজ ক্রু সদস্যকে উদ্ধার করার বিষয়টি নিশ্চিত করা গেলেও তিনি এখনও ‘নিরাপদ’ নন। কারণ, উদ্ধারকারী দলটি এখনও ইরানের অভ্যন্তরে অবস্থান করছে।

ফলে উদ্ধার হওয়া পাইলটসহ দলটিকে নিরাপদে ইরানি সীমান্ত পার করে বের হয়ে আসার চ্যালেঞ্জ এখন রয়ে গেছে। এই ‘এক্সফিল্ট্রেশন’ বা বহির্গমন প্রক্রিয়াটি সফল না হওয়া পর্যন্ত তাদের নিরাপত্তা নিশ্চিত করা যাচ্ছে না।

এর আগে, ইরানের পক্ষ থেকে দাবি করা হয়েছিল, যুক্তরাষ্ট্র তাদের নিখোঁজ পাইলটদের উদ্ধারে ব্যর্থ হয়ে তাদের ওপরই বোমা হামলা চালাচ্ছে। সামরিক সূত্রের বরাতে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা তাসনিম নিউজ।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

নিখোঁজ দ্বিতীয় পাইলট উদ্ধার, এখনও ‘নিরাপদ’ নন

সর্বশেষ আপডেট ১০:২৬:১৫ পূর্বাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬