ঢাকা ১১:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নালিতাবাড়ীতে ইয়াবাসহ দুই যুবক আটক

পুলক রায়, শেরপুর
  • সর্বশেষ আপডেট ০৪:৪২:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬
  • / 77

নালিতাবাড়ীতে ইয়াবাসহ দুই যুবক আটক

শেরপুরের নালিতাবাড়ীতে ৫০ পিস ইয়াবাসহ ফাহিম ও শরীফ নামে দুই যুবককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে মাদকবিরোধী সচেতন নাগরিক কমিটির সদস্যরা।

বৃহস্পতিবার (২০ আগস্ট) রাতে উপজেলার বিশগিরিপাড়া হ্যান্ডেল মোড় এলাকায় এ ঘটনা ঘটে। আটক ফাহিম পৌর শহরের আড়াইআনী বাজার এলাকার বাসিন্দা এবং শরীফ বোতলভাঙ্গা মোড় এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে হ্যান্ডেল মোড় এলাকায় ফাহিম ও শরীফ মাদক কেনাবেচা করছেন; এমন সন্দেহে তাদের আটক করেন মাদকবিরোধী সচেতন নাগরিক কমিটির সদস্যরা। পরে তাদের একটি ঘরে নিয়ে আটকে রাখা হয়। এ সময় তাদের মারধর করা হয়েছে বলেও অভিযোগ রয়েছে।

পরে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে নালিতাবাড়ী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুজনকে হেফাজতে নেয়। তাদের কাছ থেকে ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় ফাহিম ও শরীফের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, মাদক কেনাবেচার সন্দেহে স্থানীয়রা দুজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন। তাদের কাছ থেকে ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেপ্তারদের আদালতে সোপর্দের প্রক্রিয়া চলছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

নালিতাবাড়ীতে ইয়াবাসহ দুই যুবক আটক

সর্বশেষ আপডেট ০৪:৪২:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬