শিরোনাম
নাটকীয়ভাবে পদত্যাগ করলেন মেসির দলের কোচ
ক্রীড়া ডেস্ক
- সর্বশেষ আপডেট ১২:০৮:৩৫ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬
- / 24
লিওনেল মেসিদের প্রথম এমএলএস শিরোপা জেতানোর মাত্র চার মাস পরেই নাটকীয়ভাবে ইন্টার মায়ামির কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছেন হাভিয়ের মাসচেরানো।
মঙ্গলবার (১৪ এপ্রিল) ক্লাবটির পক্ষ থেকে দেওয়া এক আনুষ্ঠানিক বিবৃতিতে মাসচেরানোর পদত্যাগের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
মূলত ‘ব্যক্তিগত কারণ’ দেখিয়েই তিনি এই দায়িত্ব ছেড়েছেন বলে ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে।
মাসচেরানোর বিদায়ের বিষয়ে একটি সূত্র সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছে, গত শনিবার নিউইয়র্ক রেড বুলসের সঙ্গে ঘরের মাঠে ২-২ গোলে ড্র করার পরপরই তিনি ক্লাব কর্তৃপক্ষকে নিজের চূড়ান্ত সিদ্ধান্তের কথা জানান।
মাসচেরানোর সঙ্গে তার কোচিং স্টাফের অন্য সদস্যরাও ক্লাব ত্যাগ করছেন। তার হঠাৎ বিদায়ে ক্লাবের স্পোর্টিং ডিরেক্টর গুইলারমো হোয়াসকে ভারপ্রাপ্ত কোচ হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।




































