ঢাকা ১১:৫৪ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

নরসিংদীতে সংরক্ষিত নারী আসনে এগিয়ে শাপলা

বশির আহম্মদ মোল্লা, নরসিংদী প্রতিনিধি
  • সর্বশেষ আপডেট ০৩:৫২:০৯ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬
  • / 428

প্রার্থী, জান্নাতুল হক শাপলা

সংরক্ষিত নারী আসনের এমপি পদে মনোনয়ন জমা দিয়ে আলোচনায় উঠে এসেছেন জান্নাতুল হক শাপলা; দলীয় অঙ্গন ও স্থানীয় পর্যায়ে তাকে এগিয়ে রাখছেন সংশ্লিষ্টরা।

নরসিংদীর রায়পুরা রাজনীতিতে পরিচিত মুখ জান্নাতুল হক শাপলা সংরক্ষিত নারী আসনে প্রার্থী হতে মনোনয়নপত্র জমা দিয়েছেন।

তিনি কেন্দ্রীয় মহিলা দলের সাবেক সদস্য, সিরাজগঞ্জ ওমেন চেম্বার অব কমার্সের সভাপতি এবং রায়পুরা উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য। পাশাপাশি নরসিংদী-৫ আসনের সংসদ সদস্য প্রকৌশলী আশরাফ উদ্দিন বকুলের সহধর্মিনী।

দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতিতে সক্রিয় শাপলা ছাত্রদল থেকে উঠে আসা একজন সংগঠক হিসেবে পরিচিত। দলীয় কর্মসূচিতে অংশ নেওয়া, তৃণমূল পর্যায়ে যোগাযোগ রাখা—এসব কাজের মধ্য দিয়েই তিনি নিজের অবস্থান তৈরি করেছেন বলে স্থানীয়রা জানান।

দলের কঠিন সময়েও নেতাকর্মীদের পাশে থাকার বিষয়টি তার রাজনৈতিক পরিচয়ের গুরুত্বপূর্ণ দিক হিসেবে উল্লেখ করা হয়। এ সময়ে হামলা-মামলার মুখে পড়া এবং কিছু সময় আত্মগোপনে থাকার কথাও জানা গেছে।

রাজনীতির বাইরে তিনি শিল্প উদ্যোক্তা হিসেবেও কাজ করছেন। পারিবারিক ব্যবসার পাশাপাশি নিজ উদ্যোগে কার্যক্রম পরিচালনার অভিজ্ঞতা রয়েছে তার।

সামাজিক ও মানবিক নানা উদ্যোগ—বিশেষ করে ধর্মীয় প্রতিষ্ঠান ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো—এলাকায় তাকে আলাদা পরিচিতি দিয়েছে। স্থানীয়ভাবে তাকে দানশীল ব্যক্তি হিসেবেও দেখা হয়।

নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে কিছু উদ্যোগ নেওয়ার কথাও জানিয়েছেন শাপলা। ব্যক্তিগত তহবিল থেকে ক্ষুদ্র সহায়তা ও কর্মসংস্থানের সুযোগ তৈরির চেষ্টা করেছেন বলে দাবি করেন তিনি। এতে করে একটি নির্দিষ্ট সমর্থনভিত্তি গড়ে উঠেছে—যা তার রাজনৈতিক সম্ভাবনাকে বাড়াতে পারে বলে ধারণা করা হচ্ছে।

দলীয় মনোনয়ন ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমেও তাকে নিয়ে আলোচনা দেখা যাচ্ছে। বিএনপির নেতাকর্মীদের একটি অংশ তাকে প্রার্থী হিসেবে সমর্থন জানাচ্ছেন। তবে চূড়ান্ত সিদ্ধান্ত দলীয় নেতৃত্বের ওপরই নির্ভর করবে।

মনোনয়ন জমা দেওয়ার পর শাপলা বলেন, দলের আদর্শ অনুসরণ করে এলাকার উন্নয়ন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা তার প্রধান লক্ষ্য। একই সঙ্গে মাদক, দুর্নীতি ও সহিংসতার বিরুদ্ধে কঠোর অবস্থানের কথাও জানান তিনি। তরুণদের মাদক থেকে দূরে রাখতে সচেতনতা বাড়ানোর ওপর জোর দেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

নরসিংদীতে সংরক্ষিত নারী আসনে এগিয়ে শাপলা

সর্বশেষ আপডেট ০৩:৫২:০৯ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬