ঢাকা ১১:২৯ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

নবায়নযোগ্য জ্বালানি নীতি বাস্তবায়ন করবে সরকার

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৫:৫১:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬
  • / 189

ছবি সংগৃহীত

দেশের নবায়নযোগ্য জ্বালানি খাত এখনও প্রত্যাশার তুলনায় অনেকটাই পিছিয়ে আছে বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।

তাঁর ভাষায়, ভারত ও পাকিস্তান যেখানে সৌর ও বায়ু বিদ্যুতের বিস্তার ঘটিয়ে জীবাশ্ম জ্বালানির ওপর চাপ কমিয়েছে, সেখানে বাংলাদেশ দীর্ঘ সময় এ খাতে কাঙ্ক্ষিত অগ্রগতি পায়নি। তবে সরকার এখন এই অবস্থান বদলাতে চাইছে এবং নীতিগত কাঠামো পুনর্গঠনের কাজ চলছে।

বৃহস্পতিবার বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ‘বিদ্যুৎ, জ্বালানি ও ইনফ্রাস্ট্রাকচার এক্সপো’ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

তিনি জানান, নবায়নযোগ্য জ্বালানিকে এগিয়ে নিতে সরকার ইতোমধ্যে একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করেছে। প্রধানমন্ত্রীর নির্দেশনায় গঠিত এই কমিটি বৈঠক করেছে এবং একটি নীতিমালার ভিত্তি প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে। সঠিক নীতিগত সহায়তা পেলে এই খাতে দ্রুত পরিবর্তন আনা সম্ভব হবে বলে তিনি মনে করেন।

নিজ বক্তব্যে মন্ত্রী তৈরি পোশাক খাতের উদাহরণ টেনে বলেন, আশির দশকে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময়ে বন্ডেড ওয়্যারহাউস ও ব্যাক-টু-ব্যাক এলসির মতো নীতিগত সুবিধা শিল্পটিকে বড় ধরনের পরিবর্তনের পথে নিয়ে গিয়েছিল। একই ধরনের সহায়তা নবায়নযোগ্য জ্বালানিতেও দরকার বলে তিনি ইঙ্গিত দেন।

তিনি আরও জানান, সৌরবিদ্যুৎ খাতে ইনভার্টার, ফ্রেম ও ফটোভোল্টাইক প্যানেল আমদানির প্রক্রিয়া সহজ করতে একটি কাঠামো তৈরি হচ্ছে। পাশাপাশি ব্যাটারি স্টোরেজ ব্যবস্থাকে গুরুত্ব দেওয়া হচ্ছে, কারণ দিনের উৎপাদিত বিদ্যুৎ সন্ধ্যার চাহিদা মেটাতে যথেষ্ট নয়।

নীতিগত পরিবর্তনের অংশ হিসেবে করের চাপ কমিয়ে উদ্যোক্তাদের জন্য সাশ্রয়ী বিনিয়োগ পরিবেশ তৈরির পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি। আশা করা হচ্ছে, চলতি মাসেই নীতিমালার খসড়া চূড়ান্ত হবে এবং জুনের মধ্যে তা মন্ত্রিসভায় অনুমোদনের পর সরকারি আদেশ আকারে আসতে পারে। সরকারের লক্ষ্য আগামী পাঁচ বছরে ১০ হাজার মেগাওয়াট নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদন।

ঢাকা ও অন্যান্য শহরের ভবনের ছাদে সৌরবিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনার কথাও জানান মন্ত্রী। প্রস্তাব অনুযায়ী, বেসরকারি উদ্যোক্তারা ছাদে সোলার প্যানেল বসিয়ে বিদ্যুৎ সরবরাহ করতে পারবেন, আর নেট মিটারিং ব্যবস্থার মাধ্যমে বিল সমন্বয় করা হবে। এতে ভবন মালিক ও উদ্যোক্তা উভয়েরই আর্থিক সুবিধা তৈরি হতে পারে বলে তিনি উল্লেখ করেন।

অনুষ্ঠানে সাসটেইনেবল অ্যান্ড রিনিউএবল এনার্জি ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান মুজাফফর আহমেদ, বাংলাদেশ এলিভেটর, এসকেলেটর অ্যান্ড লিফট ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মো. শফিউল আলম উজ্জ্বল এবং বাংলাদেশ সাসটেইনেবল অ্যান্ড রিনিউএবল এনার্জি অ্যাসোসিয়েশনের সভাপতি মোস্তফা আল মাহমুদ উপস্থিত ছিলেন।

আয়োজকদের তথ্য অনুযায়ী, তিন দিনব্যাপী এই এক্সপো চলবে শনিবার পর্যন্ত। এতে ১২টি দেশের প্রায় ১৪০টি কোম্পানি অংশ নিয়েছে, যেখানে বিদ্যুৎ, জ্বালানি ও অবকাঠামো খাতের নানা প্রযুক্তি ও সেবা প্রদর্শিত হচ্ছে। মিডিয়া পার্টনার হিসেবে যুক্ত রয়েছে ফোরাম ফর এনার্জি রিপোর্টার্স বাংলাদেশ (এফইআরবি)।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

নবায়নযোগ্য জ্বালানি নীতি বাস্তবায়ন করবে সরকার

সর্বশেষ আপডেট ০৫:৫১:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬