ঢাকা ০৪:৩১ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

নতুন সরকার শপথ নিলেই ব্যারাকে ফিরবে সেনাবাহিনী: সেনাপ্রধান

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৯:১২:৪৪ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬
  • / 107

সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান

নবনির্বাচিত সরকার দায়িত্ব গ্রহণের পর সেনাবাহিনী ধাপে ধাপে ব্যারাকে ফিরে যাবে বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

তবে পুলিশ পুরোপুরি আইনশৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণ নিতে না পারা পর্যন্ত সহায়তার অংশ হিসেবে সেনাবাহিনীর একটি সীমিত সদস্য মাঠে দায়িত্ব পালন করবে বলেও তিনি জানান।

রোববার (১৫ ফেব্রুয়ারি) সকাল ১১টায় অনুষ্ঠিত সিএএস দরবারে সেনাবাহিনীর সব পদমর্যাদার সদস্যদের উদ্দেশে দেওয়া বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে দেশে দায়িত্ব পালনরত সদস্যদের পাশাপাশি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিয়োজিত সেনাসদস্যরাও ভার্চুয়ালি যুক্ত ছিলেন।

সেনাপ্রধান নির্বাচনী দায়িত্ব পালনের সময় সেনাসদস্যদের পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার প্রশংসা করে তাদের প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, দেশের অস্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতি স্বাভাবিক করতে সেনাবাহিনীর ভূমিকা গুরুত্বপূর্ণ ছিল এবং জনগণ এই অবদান স্মরণ রাখবে।

বক্তব্যের একপর্যায়ে তিনি পবিত্র কোরআনের একটি আয়াত উদ্ধৃত করে ধৈর্য ও দায়িত্ববোধের গুরুত্ব তুলে ধরেন এবং বলেন, ধৈর্যশীলদের জন্য আল্লাহর পুরস্কারের কথা স্মরণ রাখা প্রয়োজন।

Tag :

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

নতুন সরকার শপথ নিলেই ব্যারাকে ফিরবে সেনাবাহিনী: সেনাপ্রধান

সর্বশেষ আপডেট ০৯:১২:৪৪ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬