ঢাকা ১১:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ফ্যামিলি কার্ড উদ্বোধন মঙ্গলবার, প্রথম ধাপে পাচ্ছেন যারা

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৫:০৯:১৫ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬
  • / 183

ফ্যামিলি কার্ডের নমুনা হাতে নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান। ফাইল ছবি

আগামীকাল রাজধানীর বনানীর টিঅ্যান্ডটি খেলার মাঠে প্রধানমন্ত্রী ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন। দেশের ১৩ জেলা, ১৩টি সিটি কর্পোরেশন ও ১৫টি ইউনিয়নের নির্বাচিত ওয়ার্ডে পাইলট প্রকল্প হিসেবে চালু হচ্ছে এই কার্ড।

প্রথম ধাপে ৩৭ হাজার ৫৬৪ নারী পরিবারপ্রধান হিসেবে স্বীকৃতি পাবেন।

সমাজকল্যাণমন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেন জানান, নারীর ক্ষমতায়ন ও সামাজিক ন্যায় প্রতিষ্ঠার লক্ষ্যেই এই উদ্যোগ। প্রতিটি কার্ডের মাধ্যমে পাঁচজন পর্যন্ত পরিবার সদস্য সুবিধা পাবেন।

যদি পরিবারের সদস্য সংখ্যা বেশি হয়, তবে আনুপাতিকভাবে একাধিক কার্ড দেওয়া হবে।

কার্ডধারীরা পাইলট পর্যায়ে মাসে ২ হাজার ৫০০ টাকা ভাতা পাবেন। পরবর্তীতে সমমূল্যের খাদ্য সহায়তা দেওয়া হবে। মন্ত্রী জানান, যেসব পরিবার ইতিমধ্যেই সরকারি ভাতা বা অন্য সহায়তা পাচ্ছে, তাদের সেই সুবিধা বাতিল হবে, তবে পরিবারের অন্য সদস্যদের ভাতা অব্যাহত থাকবে।

ওয়ার্ড, ইউনিয়ন, উপজেলা ও জেলা পর্যায়ে সরকারি কর্মকর্তাদের সমন্বয়ে কমিটি গঠন করা হয়েছে। তারা বাড়ি বাড়ি গিয়ে পরিবারের আর্থসামাজিক অবস্থা, সদস্যসংখ্যা, শিক্ষা, বাসস্থান, ঘরের সরঞ্জাম ও রেমিট্যান্সের তথ্য সংগ্রহ করেছেন।

পরে ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে যাচাই-বাছাইয়ের মাধ্যমে ৬৭ হাজার ৮৫৪ নারী প্রধান পরিবারের তথ্য নিশ্চিত করা হয়েছে।

সফটওয়্যারভিত্তিক প্রক্সি মিনস টেস্টের মাধ্যমে পরিবারগুলোকে দরিদ্র, নিম্ন মধ্যবিত্ত, মধ্যবিত্ত ও উচ্চবিত্ত শ্রেণিতে ভাগ করা হয়েছে। যাচাই শেষে ৩৭ হাজার ৫৬৭ নারী প্রধান পরিবারকে ভাতা প্রদানের জন্য চূড়ান্তভাবে নির্বাচিত করা হয়েছে।

মন্ত্রী বলেন, পুরো প্রক্রিয়া সফটওয়্যারভিত্তিক হওয়ায় দুর্নীতি বা স্বজনপ্রীতির সুযোগ নেই। প্রতিটি পরিবার আধুনিক স্পর্শবিহীন স্মার্ট কার্ড পাবে। কিউআর কোড ও এনএফসি প্রযুক্তি যুক্ত এই কার্ড নিরাপদ ও দীর্ঘস্থায়ী।

ভাতা সরাসরি উপকারভোগীর মোবাইল ওয়ালেট বা ব্যাংক অ্যাকাউন্টে জমা হবে। তথ্য সংগ্রহের সময় থেকেই ব্যবস্থা নেওয়ায় কোনো বিলম্ব বা হস্তক্ষেপ ছাড়াই সুবিধা পৌঁছাবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

ফ্যামিলি কার্ড উদ্বোধন মঙ্গলবার, প্রথম ধাপে পাচ্ছেন যারা

সর্বশেষ আপডেট ০৫:০৯:১৫ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬