নতুন চিফ প্রসিকিউটর হলেন আমিনুল ইসলাম
- সর্বশেষ আপডেট ১১:৫৬:২০ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬
- / 168
তাজুল ইসলামকে সরিয়ে আইনজীবী আমিনুল ইসলামকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নতুন চিফ প্রসিকিউটর হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সলিসিটর অনুবিভাগ থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
সলিসিটর মো. মঞ্জুরুল হোসেনের সই করা ওই প্রজ্ঞাপনে বলা হয়, International Crimes (Tribunals) Act, 1973 (ACT NO. XIX OF 1973) এর Section 7 অনুসারে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলা পরিচালনার জন্য বর্ণিত আইনজীবীকে পুনরাদেশ না দেয়া পর্যন্ত ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর পদে (বর্ণিত পদমর্যাদা, প্রাপ্য বেতন-ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধাসহ) নিয়োগ দেয়া হলো। সেই সঙ্গে গত ৫ সেপ্টেম্বর, ২০২৪ তারিখের স্মারকে প্রদত্ত মোহাম্মদ তাজুল ইসলামের নিয়োগসংক্রান্ত আদেশ বাতিল করা হলো।
এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ রয়েছে।




































