ঢাকা ১২:০৬ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

‘নগদ’ বিক্রি নিয়ে ছড়ানো তথ্য ভিত্তিহীন: আইসিটি মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৪:২৯:৫৫ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬
  • / 125

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন, গুজবে কান না দিয়ে তথ্য যাচাই করে সংবাদ প্রকাশ করা উচিত। তিনি জানিয়েছেন, ‘নগদ’ বিক্রি নিয়ে ছড়ানো বিভিন্ন গুজব ও অপপ্রচার ভিত্তিহীন।

বুধবার রাজধানীর আগারগাঁওয়ের ডাক ভবনে ফ্র্যাঞ্চাইজি পোস্ট অফিস উদ্বোধন এবং নগদের ২০২৫-২৬ অর্থবছরের মুনাফার অংশ হিসেবে ডাক অধিদপ্তরের কাছে ১৮ কোটি ৫৭ লাখ টাকার চেক হস্তান্তর অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, বাজারে প্রতিযোগিতা বজায় রেখে নগদের সরকারি ব্যবস্থাপনা অব্যাহত থাকবে। রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠানগুলোকে আরও দক্ষ, লাভজনক ও জনকল্যাণমুখী করে গড়ে তোলাই সরকারের লক্ষ্য।

তিনি বলেন, ডাক বিভাগের সেবাকে আরও আধুনিক ও জনপ্রিয় করতে নানা উদ্যোগ নেওয়া হচ্ছে। ফ্র্যাঞ্চাইজি পোস্ট অফিস ব্যবস্থা বিশ্বের বিভিন্ন দেশে সফলভাবে চালু রয়েছে। বাংলাদেশেও এর মাধ্যমে ডাকসেবা মানুষের আরও কাছাকাছি পৌঁছে দেওয়া হবে।

ফকির মাহবুব আনাম জানান, প্রথম ধাপে ঢাকার ভেতরে চারটি এবং ঢাকার বাইরে চারটি ফ্র্যাঞ্চাইজি পোস্ট অফিস চালু হচ্ছে। পর্যায়ক্রমে দেশের সব অঞ্চলে এ কার্যক্রম সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে নাগরিক সেবা বাড়ার পাশাপাশি উদ্যোক্তা ও কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।

নগদের রাজস্বের চেক গ্রহণ করে মন্ত্রী বলেন, ডিজিটাল আর্থিক সেবা মানুষের কাছে সহজ, নিরাপদ ও সাশ্রয়ীভাবে পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আধুনিক প্রযুক্তি, উন্নত গ্রাহকসেবা এবং স্বচ্ছতা নিশ্চিতের মাধ্যমে নগদকে আরও শক্তিশালী করা সম্ভব।

তিনি আরও বলেন, দেশের ৯ হাজারের বেশি ডাকঘরকে আধুনিক সেবাকেন্দ্রে রূপান্তরের উদ্যোগ নেওয়া হচ্ছে, যাতে প্রত্যন্ত এলাকার মানুষও ডিজিটাল ও আর্থিক সেবা সহজে পেতে পারেন।

অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব বিলকিস জাহান রিমি বলেন, জনগণের উন্নত সেবা নিশ্চিত করতে সরকারের রাজস্ব বৃদ্ধি প্রয়োজন। ডাক বিভাগ ও নগদের অংশীদারিত্বের ফলে জনগণের আস্থা, সরকারি রাজস্ব এবং ডাক বিভাগের আয় বাড়ছে।

বিপিও-নগদের প্রশাসক মো. মোতাছিম বিল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে ডাক অধিদপ্তরের মহাপরিচালক (চলতি দায়িত্ব) কাজী আসাদুল ইসলামসহ সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

‘নগদ’ বিক্রি নিয়ে ছড়ানো তথ্য ভিত্তিহীন: আইসিটি মন্ত্রী

সর্বশেষ আপডেট ০৪:২৯:৫৫ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬