ঢাকা ০৩:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

দেশে মাথাপিছু সরকারি ঋণ প্রায় ১ লাখ ৩০ হাজার টাকা

অর্থনৈতিক প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ১০:০০:৩৯ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
  • / 79

সংসদে অর্থমন্ত্রী

দেশে সরকারের অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণ মিলিয়ে মোট ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ২৩ লাখ ৩৭ হাজার ৫৭৫ কোটি টাকা। সে হিসাবে দেশের প্রতিটি নাগরিকের বিপরীতে সরকারি ঋণের পরিমাণ প্রায় ১ লাখ ৩০ হাজার ৪০০ টাকা।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) ২০২৬ সালের জনসংখ্যার প্রাক্কলন অনুযায়ী, দেশের জনসংখ্যা প্রায় ১৭ কোটি ৯৩ লাখ। এই জনসংখ্যার ভিত্তিতে সরকারের মোট ঋণকে ভাগ করে মাথাপিছু ঋণের পরিমাণ হিসাব করা হয়েছে। তবে এটি প্রত্যেক নাগরিকের ব্যক্তিগত ঋণ নয়; মোট সরকারি ঋণের বিপরীতে মাথাপিছু গড় হিসাব।

সোমবার (১৬ নভেম্বর) জাতীয় সংসদে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এ তথ্য জানান। জামালপুর-৩ আসনের সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমান বাবুল এবং সংসদ সদস্য মোসা. ফরিদা ইয়াসমিনের পৃথক প্রশ্নের জবাবে তিনি সরকারের ঋণের পরিমাণ ও ঋণ পরিশোধের তথ্য তুলে ধরেন।

অর্থমন্ত্রী জানান, চলতি বছরের ৩০ জুন পর্যন্ত সরকারের মোট ঋণের মধ্যে অভ্যন্তরীণ ঋণ প্রায় ১৩ লাখ ৩৭ হাজার ২৫০ কোটি টাকা এবং বৈদেশিক ঋণ প্রায় ১০ লাখ ৩২৫ কোটি টাকা।

তিনি আরও জানান, ২০২৬-২৭ অর্থবছরের নির্দিষ্টকরণ আইন অনুযায়ী, চলতি অর্থবছরে সরকারের অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের আসল ও সুদ পরিশোধের জন্য মোট ৮ লাখ ৮ হাজার ৭৭৮ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।

তবে বছর শেষে ঋণ পরিশোধের চূড়ান্ত অঙ্কে কিছুটা পরিবর্তন হতে পারে। অর্থমন্ত্রীর ভাষ্য অনুযায়ী, সাধারণ ভবিষ্যৎ তহবিল (জিপিএফ) ও জাতীয় সঞ্চয়পত্রের ক্ষেত্রে মেয়াদপূর্তির আগে অর্থ উত্তোলন বা নগদায়নের পরিমাণ আগে থেকে নির্ধারণ করা সম্ভব হয় না। এ কারণে বছর শেষে ঋণ পরিশোধের হিসাব কম-বেশি হতে পারে।

অন্য এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, সরকার গঠনের পর থেকেই বৈদেশিক ঋণ সহনশীল পর্যায়ে রাখার উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন কোনো প্রকল্পে বৈদেশিক ঋণ নেওয়ার আগে প্রকল্প প্রস্তাব ও সংশ্লিষ্ট ঋণের শর্ত পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করা হচ্ছে। অপ্রয়োজনীয় প্রকল্পে বৈদেশিক ঋণ গ্রহণ এড়ানোর পাশাপাশি প্রকল্পগুলো যেন অর্থনীতি পুনর্গঠন ও পুনরুদ্ধারের লক্ষ্য এবং নির্বাচনী ইশতেহারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয়, সেদিকে নজর রাখা হচ্ছে।

বিশেষ করে উচ্চ সুদের ও স্বল্পমেয়াদি অনমনীয় শর্তের বৈদেশিক ঋণ গ্রহণের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা হচ্ছে বলে জানান তিনি।

অর্থমন্ত্রী সংসদকে জানান, বর্তমান সরকার ২০২৬ সালের মার্চ থেকে সেপ্টেম্বর পর্যন্ত ২ হাজার ৯৫০ দশমিক ৫২ মিলিয়ন মার্কিন ডলার সমপরিমাণ বৈদেশিক ঋণ পরিশোধ করেছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

দেশে মাথাপিছু সরকারি ঋণ প্রায় ১ লাখ ৩০ হাজার টাকা

সর্বশেষ আপডেট ১০:০০:৩৯ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬