ঢাকা ০৫:২৭ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

দেশে ধারাবাহিক ধর্ষনের ঘটনায় নারীপক্ষের উদ্বেগ

নিউজ ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০৫:৩১:২৪ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬
  • / 169

নারীপক্ষ

নারীপক্ষ দেশের সাম্প্রতিক ধর্ষণ ও নারী নির্যাতনের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে। সংগঠনটি সরকারের প্রতি আহ্বান জানিয়েছে, নারী সহিংসতা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং পুলিশের পক্ষ থেকে গৃহীত পদক্ষেপের হালনাগাদ তথ্য জনসমক্ষে প্রকাশ করা হোক।

সম্প্রতি নরসিংদী-এর মাধবদী এলাকায় এক মর্মান্তিক ঘটনায় ১৫ বছর বয়সী এক কিশোরীর লাশ উদ্ধার হয়। অভিযোগ রয়েছে, স্থানীয় একদল যুবক তাকে অপহরণ করে ধর্ষণ করে এবং পরে হত্যার পর মরদেহ ফেলে রাখে। পরিবারের পক্ষ থেকে বিচার চাইতে গেলে তারা হুমকির মুখে পড়ে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয়ভাবে ক্ষোভ ও শোকের ছায়া নেমে এসেছে।

অন্যদিকে, রাজধানীর হাতিরঝিল এলাকা থেকে অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রীর মরদেহ উদ্ধারের ঘটনায় দুই যুবক গ্রেফতার হয়েছে। পুলিশ জানিয়েছে, তারা সংঘবদ্ধ ধর্ষণের পর কিশোরীকে হত্যা করে মরদেহ ফেলে দেয়। একই সময়ে পাবনার ঈশ্বরদী এলাকায় দাদি-নাতনীর লাশ উদ্ধারকে কেন্দ্র করেও হত্যার সন্দেহ তৈরি হয়েছে- নাতনীকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ।

নারীপক্ষ বলেছে, প্রকাশিত-অপ্রকাশিত এমন অসংখ্য নারী ধর্ষণের শিকার, ধর্ষণজনিত এবং ধর্ষণপরবর্তী হত্যার বিরামহীন ঘটনা ঘটেই চলেছে। দুঃখজনকভাবে সরকার কখনোই নারীর উপর নৃশংসতা প্রতিরোধে কার্যকর কোনো ব্যবস্থা নেয়নি। এহেন পরিস্থিতিতে নারীপক্ষ ভীষণভাবে ক্ষুব্ধ ও হতাশ।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

দেশে ধারাবাহিক ধর্ষনের ঘটনায় নারীপক্ষের উদ্বেগ

সর্বশেষ আপডেট ০৫:৩১:২৪ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬