ঢাকা ০৫:১৯ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

চরফ্যাশনে নিষেধাজ্ঞা উপেক্ষা করে বিক্রি হচ্ছে মা ইলিশ

নিজস্ব প্রতিবেদক, চরফ্যাশন (ভোলা)
  • সর্বশেষ আপডেট ০৪:১৪:৩৬ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
  • / 14

চরফ্যাশনে নিষেধাজ্ঞা উপেক্ষা করে বিক্রি হচ্ছে মা ইলিশ

সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে ভোলার চরফ্যাশন মাছ বাজারে প্রকাশ্যে বিক্রি হচ্ছে মা ইলিশ। প্রজনন মৌসুমে ইলিশ আহরণ, পরিবহন, মজুত ও বিক্রিতে নিষেধাজ্ঞা থাকলেও বাজারে ককশিটের বাক্সে করে মাছ এনে ক্রেতাদের ডেকে ডেকে বিক্রি করছেন ব্যবসায়ীরা। শনিবার (১৭ অক্টোবর) সরেজমিনে বাজারে এমন চিত্র দেখা গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে সরকার ঘোষিত ২২ দিনের নিষেধাজ্ঞা চলছে। এ সময়ে ইলিশ ধরা, মজুত, পরিবহন ও বাজারজাতকরণ নিষিদ্ধ। তবে চরফ্যাশন মাছ বাজারে এ নিষেধাজ্ঞার তোয়াক্কা না করেই চলছে ইলিশের কেনাবেচা। বর্তমানে প্রতি কেজি ইলিশ বিক্রি হচ্ছে প্রায় এক হাজার টাকা দরে।

নিষেধাজ্ঞার মধ্যেও প্রকাশ্যে ইলিশ বিক্রি হওয়ায় স্থানীয় বাসিন্দা ও সচেতন মহলের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। বাজারে মৎস্য বিভাগ ও প্রশাসনের তদারকি নিয়ে প্রশ্ন তুলেছেন ক্রেতারা। তাঁদের অভিযোগ, ব্যবসায়ীরা ককশিটের বাক্সে মাছ এনে প্রকাশ্যে বিক্রি করলেও কার্যকর ব্যবস্থা দেখা যাচ্ছে না।

এ বিষয়ে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপু বলেন, সরকার ঘোষিত নিষেধাজ্ঞার সময় ইলিশ আহরণ, মজুত, পরিবহন ও বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ। কেউ এ নিষেধাজ্ঞা অমান্য করলে তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। চরফ্যাশন মাছ বাজারে ইলিশ বিক্রির বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখে দ্রুত অভিযান চালানো হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমানা আফরোজ বলেন, মা ইলিশ সংরক্ষণে ঘোষিত নিষেধাজ্ঞা অমান্যকারীদের বিরুদ্ধে জেল ও জরিমানার বিধান রয়েছে। নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইলিশ মজুত ও বিক্রির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

সচেতন মহলের দাবি, মা ইলিশের প্রজনন সুরক্ষা ও সরকারি নিষেধাজ্ঞা কার্যকর করতে চরফ্যাশন মাছ বাজারসহ উপজেলার বিভিন্ন স্থানে নজরদারি বাড়ানো এবং নিয়মিত অভিযান পরিচালনা করা প্রয়োজন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

চরফ্যাশনে নিষেধাজ্ঞা উপেক্ষা করে বিক্রি হচ্ছে মা ইলিশ

সর্বশেষ আপডেট ০৪:১৪:৩৬ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬