ঢাকা ০৯:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

দেশজুড়ে ৯৬ ঘণ্টার ভারী বৃষ্টির সতর্কতা

নিউজ ডেস্ক
  • সর্বশেষ আপডেট ১০:২৭:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
  • / 105

আগামী ৯৬ ঘণ্টায় সারাদেশে মাঝারি থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একইসঙ্গে ৪৮ ঘণ্টা ধরে কালবৈশাখী ঝড়ের সতর্কতা জারি করা হয়েছে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম স্বাক্ষরিত সতর্কবার্তায় বলা হয়, আজ থেকে দেশের আটটি বিভাগের ওপর দিয়ে দমকা হাওয়াসহ কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে। বাতাসের গতিবেগ ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার পর্যন্ত হতে পারে।

চট্টগ্রাম ও সিলেট বিভাগে অতি ভারী বৃষ্টির কারণে পাহাড়ধসের আশঙ্কাও প্রকাশ করা হয়েছে। এরই মধ্যে সিলেটে গত ২৪ ঘণ্টায় ১৮৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে, যা অতি ভারী বর্ষণ হিসেবে বিবেচিত।

ঢাকায় ব্যাপক বৃষ্টির আশঙ্কা না থাকলেও আগামী দিনগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টি অব্যাহত থাকতে পারে বলে জানানো হয়েছে।

আবহাওয়া অফিস আরও জানিয়েছে, এই কালবৈশাখী প্রবণতা মে মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত স্থায়ী হতে পারে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

দেশজুড়ে ৯৬ ঘণ্টার ভারী বৃষ্টির সতর্কতা

সর্বশেষ আপডেট ১০:২৭:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬