ঢাকা ০৫:৫২ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

দুর্নীতিমুক্ত স্বাস্থ্যখাত ও ঘরে ঘরে চিকিৎসাসেবা পৌঁছানোর ঘোষণা

নিউজ ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০৫:১৮:৪১ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬
  • / 132

মানুষকে আর চিকিৎসকের খোঁজে ঘুরতে হবে না—বরং চিকিৎসাসেবাই পৌঁছে যাবে মানুষের দোরগোড়ায়—এমন প্রত্যয় ব্যক্ত করেছেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল। একই সঙ্গে স্বাস্থ্য মন্ত্রণালয়কে দুর্নীতি ও সিন্ডিকেটমুক্ত করার অঙ্গীকারও করেন তিনি।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে নরসিংদী জেলার মনোহরদী উপজেলার হাফিজপুর গ্রামে নিজ বাসভবনে প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এ কথা বলেন মন্ত্রী।

তিনি জানান, স্বাস্থ্যখাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হবে। চিকিৎসাসেবা মানুষের নাগালে পৌঁছে দিতে কার্যকর উদ্যোগ নেওয়া হবে, যাতে সাধারণ মানুষকে আর চিকিৎসকের পেছনে ঘুরতে না হয়।

মন্ত্রী আরও বলেন, যারা ভোট দিয়েছেন এবং যারা দেননি—সবার প্রতিই সরকারের সমান দায়িত্ব রয়েছে। প্রতিহিংসা ও বিদ্বেষ পরিহার করে মুক্তিযুদ্ধের চেতনায় একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

নরসিংদীতে একটি মেডিকেল কলেজ স্থাপনের পরিকল্পনার কথাও জানান স্বাস্থ্যমন্ত্রী। পাশাপাশি জেলার ২৫০ শয্যা হাসপাতালের উন্নয়ন এবং দুটি আইসিইউ ইউনিট স্থাপনে কাজ করার আশ্বাস দেন।

এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসাইন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. কলিমুল্লাহসহ জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা এবং রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

দুর্নীতিমুক্ত স্বাস্থ্যখাত ও ঘরে ঘরে চিকিৎসাসেবা পৌঁছানোর ঘোষণা

সর্বশেষ আপডেট ০৫:১৮:৪১ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬