দীঘিনালায় সেনাবাহিনীর মতবিনিময় সভা অনুষ্ঠিত
- সর্বশেষ আপডেট ০৬:৪৮:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬
- / 164
খাগড়াছড়ির দীঘিনালায় সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ১১টায় দীঘিনালা জোনে এক আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন জোন কমান্ডার লে. কর্নেল আল-আমিন, এসইউপি, পিএসসি।
সভায় উপস্থিত ছিলেন জোনাল স্টাফ অফিসার মেজর তৌকির আহমেদ, এসইউপি, পিএসসি; ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন হাসনাইন আলভী; আরএমও ক্যাপ্টেন মো. শায়খউদ্দীন সাকলাইন; কিউএম ক্যাপ্টেন সাব্বির আহমেদ; অ্যাডজুটেন্ট লে. জাওয়াদ মোহাম্মদ জাহিদ। এছাড়া পাঁচজন ইউপি চেয়ারম্যান, বিভিন্ন ধর্মীয় প্রতিনিধি এবং দীঘিনালা উপজেলার গুরুত্বপূর্ণ দপ্তরের প্রতিনিধিরাও সভায় অংশ নেন।
সভায় জোন কমান্ডার উপস্থিত সবার সঙ্গে কুশল বিনিময় করেন এবং শান্তিপূর্ণভাবে জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান। তিনি এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মতবিনিময় করেন এবং স্থিতিশীলতা বজায় রাখতে সবাইকে সমন্বয়ের মাধ্যমে কাজ করার আহ্বান জানান।
































