ঢাকা ১২:২০ পূর্বাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

দীঘিনালায় জোন কাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

প্রমোদ কুমার মুৎসুদ্দী, দীঘিনালা (খাগড়াছড়ি)
  • সর্বশেষ আপডেট ০২:৪০:৩৩ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬
  • / 129

জোন কাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

বর্ণাঢ্য আয়োজন ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে দীঘিনালায় জোন কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার ১৯ জুন বিকেলে উপজেলার মিনি স্টডিয়াম খেলার মাঠে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে বেলুন উরিয়ে শুভ উদ্বোধন করেন দীঘিনালা জোন অধিনায়ক লেপ্টেন্যাল কর্ণেল মো: আল- আমিন।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্তিত ছিলেন দীঘিনালা উপজেলার নির্বাহী অফিসার তানজিল পারভেজ, ২নং বোয়ালখালি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চয়ন বিকাশ চাকমা, ও৩নং কবাখালি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নলেস চাকমা (জ্ঞান) উপস্তিত ছিলেন।

খেলা শেষে সাংবাদিকের এক প্রশ্নের জবাবে নলেস চাকমা বলেন যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। এ ধরনের আয়োজন তরুণদের মধ্যে ভ্রাতৃত্ববোধ, শৃঙ্খলা ও নেতৃত্বের গুণাবলি বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

টুর্নামেন্টে বিভিন্ন ইউনিয়ন থেকে ৬টি দল অংশ গ্রহন করেছে। প্রতিটি ম্যাচে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা উপভোগ করার সুযোগ পাবেন দর্শকরা। সুষ্ঠু ও সুন্দর পরিবেশে প্রতিযোগিতা সম্পন্ন করতে প্রয়োজনীয় সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
উদ্বোধনী ম্যাচে দুই শক্তিশালী দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই অনুষ্ঠিত হয়। খেলার শুরু থেকেই উভয় দল আক্রমণাত্মক ফুটবল প্রদর্শন করে দর্শকদের মুগ্ধ করে। মাঠজুড়ে ছিল উৎসবের আমেজ এবং দর্শকদের ব্যাপক উচ্ছ্বাস।

আয়োজকরা আশা প্রকাশ করেন, জোন কাপ ফুটবল টুর্নামেন্ট স্থানীয় ক্রীড়াঙ্গনের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং নতুন প্রতিভাবান ফুটবলার তৈরি করতে সহায়ক হবে। খেলায় ৩নং কবাখালি ইউনিয়ন পরিষদকে ৪ শুন্য গোলে পরাজিত করে লাভ করে ২নং বোয়ালখালি ইউনিয়ন পরিষদ একাদশ।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

দীঘিনালায় জোন কাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

সর্বশেষ আপডেট ০২:৪০:৩৩ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬