শিরোনাম
দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টারের চুক্তি বাতিল

নিজস্ব প্রতিবেদক
- সর্বশেষ আপডেট ০৯:৪৩:৩০ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬
- / 214
নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের প্রেস উইংয়ের মিনিস্টার (প্রেস) ফয়সাল মাহমুদের চুক্তির অবশিষ্ট মেয়াদ বাতিল করেছে সরকার। এ বিষয়ে রোববার (১৫ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করেছে।
প্রজ্ঞাপনে জানানো হয়, ২০২৪ সালের ২৪ নভেম্বর চুক্তিভিত্তিক নিয়োগে ফয়সাল মাহমুদকে হাইকমিশনের প্রেস উইংয়ের মিনিস্টার (প্রেস) পদে নিয়োগ দেওয়া হয়েছিল।
সরকারি আদেশে উল্লেখ করা হয়েছে, সংশ্লিষ্ট চুক্তিপত্রের অনুচ্ছেদ-৮ অনুযায়ী তার চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করা হয়েছে। তবে সিদ্ধান্তের পেছনে নির্দিষ্ট কোনো কারণ প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়নি।
Tag :


































