দিলারা হাফিজ এর মৃত্যুতে বরিশাল বিভাগ সমিতির শোক

- সর্বশেষ আপডেট ০৮:৫২:১৩ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬
- / 102
বিশিষ্ট শিক্ষাবিদ দিলারা হাফিজ এর মৃত্যুতে গভীর শোক জানিয়েছে বরিশাল বিভাগ সমিতি। রোববার বরিশাল বিভাগ সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইতিহাসবিদ সিরাজ উদ্দীন আহমেদ ও সাধারণ সম্পাদক এম এ জলিল এক যুক্ত বিবৃতিতে এ শোক জানান।
বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার মেজর অবঃ হাফিজ উদ্দীন আহমেদ বীর বিক্রম এর সহধর্মিনী দিলারা হাফিজ (বয়স-৭৮) গতকাল শনিবার সিঙ্গাপুর এক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। ইন্নানিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজিউন। তিনি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সাবেক মহাপরিচালক এবং ইডেন মহিলা কলেজ ও সোহরাওয়ার্দি কলেজের সাবেক অধ্যক্ষ ছিলেন।
দিলারা হাফিজ স্বামী, দুই ছেলে, এক কন্যা ও নাতী-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী ও শুভাকাঙ্খী রেখে গেছেন।
তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করে বিবৃতিদাতারা বলেন, দিলারা হাফিজ ছিলেন একজন দেশ প্রেমিক শিক্ষানুরাগী, পরোপকারী, মানবদরদী।
তার মৃত্যুতে দেশের যে ক্ষতি হয়েছে তা পূরণ হবার নয়। সিরাজ উদ্দীন আহমেদ ও এম এ জলিল আরো বলেন মরহুম দিলারা হাফিজের মৃত্যুতে তার আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।































